1. admin@bogurapost.com : admin :
বিএনপি ক্ষমতায় এলে পিছিয়ে পড়া বগুড়ার সকল উন্নয়ন করা হবে-সদর বিএনপি সভাপতি রুবেল - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বিএনপি ক্ষমতায় এলে পিছিয়ে পড়া বগুড়ার সকল উন্নয়ন করা হবে-সদর বিএনপি সভাপতি রুবেল

  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৯ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের যশোপাড়া উচ্চ বিদ্যালয়ে ২৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়।

অত্র বিদ্যালয়ের আহবায়ক কমিটির নব-নির্বাচিত সভাপতি ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান বাঁধন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কারছ বিতরণ করেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে পিছিয়ে পড়া বগুড়ার সকল উন্নয়ন করা হবে। শহীদ জিয়ার জন্ম ভূমিকে অবমূল্যায়ন করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। তাই আগামী নির্বাচনে সকলকে বগুড়ার তথা দেশের উন্নয়নে কাজ করতে হবে এবং বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের প্রতিবাদ করার জন্য প্রস্তুত থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম, লাহিড়ীপাড়া্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার মোঃ আপেল মাহমুদ,উদ্বোধন লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদ, স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর জিলাদার, বরেণ্য অতিথি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামাল পাশা,আবু জিন্নাহ সাকিদার,সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার,সাবেক শিক্ষক আনছার আলী,আব্দুল কুদ্দুস,আব্দুল লতিফ,শফিকুল ইসলাম পলাশ,গোলজার রহমান,নুরন্নবী,খাজা নাজিম উদ্দীন,আরিফুল ইসলাম, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুর-ই জান্নাত সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আল মামুন। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় ডিসপ্লে ও নাটিকা প্রদর্শন করা হয়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews