1. admin@bogurapost.com : admin :
বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে ধুনটের চিকাশী ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে ধুনটের চিকাশী ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা 

  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩০ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে চিকাশী ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি)বিকাল চারটায় ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের জোর শিমুল বাজারে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

চিকাশী ইউনিয়ন বিএনপির সভাপতি জহরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভার সঞ্চালনা করেন চিকাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

১৭ ই ফেব্রুয়ারি বগুড়া জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে চিকাশী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আয়োজিত উক্ত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে জহরুল ইসলাম বলেন, বগুড়ায় হতে যাওয়া ১৭ ই ফেব্রুয়ারির সমাবেশ সফল করতে ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যার যার অবস্থান থেকে সর্বোচ্চ অবদান রাখতে হবে, সেই সাথে আমরা যাতে অন্যান্য ইউনিয়নের তুলনায় অত্র ইউনিয়ন থেকে সবার চাইতে বেশী নেতাকর্মীদের নিয়ে সমাবেশে উপস্থিত হতে পারি সেই লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুল আলম শিপন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল করিম, ইউনিয়ন তাঁতিদলের‌ সভাপতি লিয়াকত আলী, ইউনিয়ন কৃষকদল নেতা শামিম আক্তার রাজু, ইউনিয়ন জুবনেতা আরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রনেতা বিপ্লব সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল স্তরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews