1. admin@bogurapost.com : admin :
বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য তরুণদের প্রস্তাবনাকে গুরুত্ব দিতে চায় ,,, বগুড়ায় দুই বিভাগের যৌথ সভায় বিএনপি নেতা দুলু - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য তরুণদের প্রস্তাবনাকে গুরুত্ব দিতে চায় ,,, বগুড়ায় দুই বিভাগের যৌথ সভায় বিএনপি নেতা দুলু

  • আপডেট সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২৮১ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভাগীয় প্রস্তুতি সভা। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য তরুণদের অংশগ্রহণ ও তাদের প্রস্তাবনাকে গুরুত্ব দিতে চায় বিএনপি বৈষম্যহীন গণতান্ত্রিক এক নতুন বাংলাদেশ গড়ার জন্য তরুণদের অংশগ্রহণ এবং তাদের প্রস্তাবনাকে গুরুত্ব দিতে চায় বিএনপি। সেই লক্ষ্যে বিএনপির সহযোগী তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে শুক্রবার বগুড়ায় কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা নিয়ে এক সভার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সেমিনারে ওই তিন সংগঠনের রাজশাহী এবং রংপুর বিভাগের নেতৃবৃন্দ অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বিশাল জনগোষ্ঠীর বাইরেও আরও একটি বড় জনগোষ্ঠী রয়েছে। যারা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও নতুন বাংলাদেশ চায়। এদের ভাবনা, মতামত ও পরামর্শ আমরা জানতে চাই এবং তা কাজে লাগিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চাই। আমরা মনে করি বাংলাদেশকে তারুণ্যদীপ্ত একটি দেশ হিসেবে গড়ে তুলতে হলে তরুণদের প্রস্তাবনা, বক্তব্য ও ভাবনাগুলোকেও গুরুত্ব দিতে হবে। আয়োজকরা জানান, আগামী ২৩ মে কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণের ভাবনা শীর্ষক সেমিনার এবং পরদিন তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা বিষয়ক সমাবেশকে সামনে রেখে ২ মে শুক্রবার যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতৃবৃন্দকে নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় আরও বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবীবুর রহমান হাবিব, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আ. খালেক ও আমিনুল হক, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ও যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। সভায় রাজশাহী ও রংপুর বিভাগের অধীনে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক ও সদস্য সচিবগণ বক্তব্য রাখেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews