1. admin@bogurapost.com : admin :
শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান শিক্ষকদের - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান শিক্ষকদের

  • আপডেট সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ২৬৪ বার

নিজস্ব প্রতিবেদক

 

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীসহ অনেকে আহত ও নিহত হয়েছেন। এখন শিক্ষার্থীরা ট্রমার মধ্যে রয়েছে। তাই ধরপাকড় ও সহিংসতা বন্ধ করে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। সোমবার (২৯ জুলাই) বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গুলশান–২ নগর ভবনে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষকেরা এ আহ্বান জানান।

শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ডিএনসিসি এই সভার আয়োজন করে। এতে ডিএনসিসি এলাকার ১১৭টি কলেজ ও ৩৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেন।

শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষকেরা কিছু পরামর্শ তুলে ধরেন। পরামর্শের মধ্যে রয়েছে—আন্দোলনে আহত বা নিহত হয়েছে এমন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়ানো; আতঙ্কিত শিক্ষার্থীদের কাছে শিক্ষকদের যাওয়ার ব্যবস্থা করা; ট্রমার মধ্যে থাকা ছাত্র-ছাত্রীদের কাউন্সেলিং করা; শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর বক্তব্য না দিয়ে নরমভাবে বোঝানোর ব্যবস্থা করা; অনলাইনের মাধ্যমে ক্লাস শুরুর ব্যবস্থা করা; শিক্ষার্থীদের আর্থিক, আইনি ও চিকিৎসাসেবা নিশ্চিত করা।

স্টেট ইউনিভার্সিটির উপ–উপাচার্য অধ্যাপক নওজিয়া ইয়াসমীন বলেন, ‘শিক্ষার্থীরা ট্রমার মধ্যে রয়েছে। তাদের শারীরিক মানসিক স্বাস্থ্য দেখতে হবে। তাদের সহযোগিতা করতে হবে। তাদের কথা শুনতে হবে। সহিংসতা ও ধরপাকড় দ্রুত বন্ধ করতে হবে।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আন্দোলনের সময় ঢাকা উত্তর সিটিসহ সারাদেশের বিভিন্ন জায়গায় ছাত্ররা নিহত হয়েছে। আহত হয়েছে। পুলিশ আহত নিহত হয়েছে। সবার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা কামনা করছি।’

মেয়র আতিক বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছে, শিক্ষক ও ভাইস চ্যান্সেলরদের সঙ্গে বসার জন্য। এই সভায় শিক্ষকদের যে বক্তব্য পেয়েছি তা নিয়ে কাজ করতে চাই। আজকের কোমলমতি শিক্ষার্থীরা ১০–১৫ বছর পরে তারাই দেশ পরিচালনা করবে। সুতরাং শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব।’

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির ভাইস চেয়ারম্যান ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী বলেন, ‘আমাদের শিক্ষকেরা চরম আর্থিক সংকটে পড়ার আশঙ্কায় রয়েছেন। সামগ্রিকভাবে আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার পরিবেশ উত্তপ্ত হতে পারে, কেউ যেন সহিংসতা না করে সেই আহ্বান জানাচ্ছি।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের উপস্থিত থাকার কথা থাকলেও তাঁরা ছিলেন না।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews