1. admin@bogurapost.com : admin :
শুধু কোটার জন্য নয়, ভাত কাপড় ও গণতন্ত্রের অধিকারের আন্দোলন : মান্না - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

শুধু কোটার জন্য নয়, ভাত কাপড় ও গণতন্ত্রের অধিকারের আন্দোলন : মান্না

  • আপডেট সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৩৪ বার

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য নয়, ভাত কাপড় ও গণতন্ত্রের অধিকারের আন্দোলন। আওয়ামীলীগ নেই, কিন্তু তাদের দোসররা এখনও দেশে নানা ধরনের ষড়যন্ত্র করে চলছে।

তাই সবাইকে সজাগ থাকতে হবে। যারা দেশি-বিদেশি ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে। গত ১৫ বছর ধরে লুটেরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি ক্ষুধা মুক্ত দেশের জন্য। মাত্র ৩৫ দিনের আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই আন্দোলনে আমরা সফল হয়েছি।

তিনি শুক্রবার (১ নভেম্বর) বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন নাগরিক ঐক্য’র আয়োজনে কালিতলা স্কুল মাঠে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

নাগরিক ঐক্যে মাঝিহট্ট ইউনিয়ন শাখার সভাপতি হোসাইন আলী ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নাগরিক ঐক্য’র সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার।

আরও বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব আব্দুল বাসেত বাদশা, এনামুল হক, সৈকত আমিন বিদ্যুৎ, অমিত হাসান, মাহবুব মোর্শেদ হীরা, ইউনিয়ন নাগরিক ঐক্য নেতা লালটু সোনার, আফতাব হোসেন, আজিজুল হক, সাইদুল ইসলাম, রবিউল ইসলাম, আলিফ হোসেন, হেলেনা পারভীন, হারুন উর রশিদ, রাশেদ মাহমুদ তুষার প্রমুখ।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews