1. admin@bogurapost.com : admin :
সব পথ হারিয়ে ড. ইউনূস এখন তারেক রহমানের কাছে গেছেন: বিএনপি নেতা ফজলুর রহমান - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

সব পথ হারিয়ে ড. ইউনূস এখন তারেক রহমানের কাছে গেছেন: বিএনপি নেতা ফজলুর রহমান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৪২ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারাইয়া ফেলছেন। উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবর কাছে ১২ ঘণ্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন। বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন।

বুধবার (১১ জুন) বিকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের দেশ চালানোর ব্যাপারে সমস্ত ক্ষমতা আছে। আমি ওই দিন বলেছিলাম বাপ ডাইকা ইলেকশন দেওন লাগবো। আমার বক্তব্যটা শোনেন নাই আপনারা? আমি বলেছিলাম সাপ গর্তে যাওয়ার সময় সোজা হইয়া যায়। ১৫ দিন আগেও যে ইউনূস সাহেব ছয়দিন পর্যন্ত বিএনপি সময় চাওয়া পরেও ১ ঘণ্টা সময় দেয় না, এখন লন্ডন ১২ ঘণ্টা ফ্লাইট চালাইয়া গেছে আমাদের নেতার সঙ্গে কথা বলার জন্য।

তিনি বলেন, ‘তারেক রহমানের সঙ্গে সে বৈঠকটা হবে শুক্রবার। আশা করব ইউনূস সাহেব সৎভাবে-সত্যভাবে কথা বলবেন। ইউনূস সাহেব আপনি আমার চেয়ে নয় বছরের বড়, আপনি আমার মুরুব্বি। আপনি নোবেল পুরস্কারপ্রাপ্ত। আমি আশা করবো তারেক রহমানের সঙ্গে আলোচনা মধ্যে দিয়ে এ দেশকে আপনারা রক্ষা করবেন। আর আন্দোলন করতে চাই না। এখন বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়।’

উপজেলার বড়িবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি ও ফজলুর রহমানের স্ত্রী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এএইচএম জাহিদুল আলম জাহাঙ্গীর, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সায়েদ আহমেদ, ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি মো. মনির উদ্দিন, সহ-সভাপতি সোহরাব হোসেন মীর, যুগ্ম-সাধারণ সম্পাদক পলাশ রহমান, বড়িবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাখন প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews