1. admin@bogurapost.com : admin :
সারা দেশে রেলপথ ব্লকেডের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

সারা দেশে রেলপথ ব্লকেডের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

  • আপডেট সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৩০১ বার

বগুড়াপোস্ট ডেস্ক

ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার সারা দেশে ‘রেলপথ ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী এ কর্মসূচির ঘোষণা দেন।

একই সঙ্গে চলমান সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন তারা।

জুবায়ের পাটোয়ারী বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তবে বৈঠকে কোনো সমঝোতা হয়নি। আমাদের ছয় দফা দাবি এখনো লিখিতভাবে মেনে নেওয়া হয়নি। তাই আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার আমরা রেলপথ অবরোধ কর্মসূচি পালন করব।

এ সময় তিনি সারা দেশে ‘রেলপথ ব্লকেড’ কর্মসূচি সফল করার জন্য পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আহ্বান জানান।

এর আগে সকাল ১০টা থেকে সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিক্ষোভের ফলে মহাখালী, বনানী, গুলশান, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, আগারগাঁও ও মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হয়।

তেজগাঁও সাতরাস্তা মোড়ে চারদিক থেকে ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীরা বড় যানবাহনের চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন। এমনকি মোটরসাইকেল, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চলাচলও ব্যাহত হয়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews