1. admin@bogurapost.com : admin :
১৪ দলসহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি : ববি হাজ্জাজ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

১৪ দলসহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি : ববি হাজ্জাজ

  • আপডেট সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৭৩ বার

পাবনা প্রতিনিধি

আওয়ামী লীগ তার দলের নেতাকর্মীদের ব্যবহার করে সাড়ে ১৫ বছর এই দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে অভিযোগ করে ১৪ দলসহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন   জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।  শনিবার বিকেলে শহরের পিসিসিএস এর সম্মেলন কক্ষে আয়োজিত এনডিএম’র আঞ্চলিক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন দাবি করেন ববি হাজ্জাজ।

তিনি বলেন, এদেশের আন্দোলনরত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ওপর স্বৈরাচার আওয়ামী লীগ সরকার নিজেদের ক্ষমতায় রাখতে গণহত্যা চালিয়েছে। কয়েক হাজার নেতাকর্মীকে গুলি করে হত্যা করেছেন হাসিনা। সেই ফ্যাসিস্ট সরকারকে আমরা রক্ত দিয়ে যুদ্ধ করে হটিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি।

আগামীতে সারা বাংলাদেশে আমাদের দল থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানান তিনি। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন দলের উচ্চ পরিষদ সদস্য হুমায়ূন পারভেজ খান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews