1. admin@bogurapost.com : admin :
এসএসসিতে জিপিএ ৫ শীর্ষে বগুড়া জিলা স্কুল - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

এসএসসিতে জিপিএ ৫ শীর্ষে বগুড়া জিলা স্কুল

  • আপডেট সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৩৭ বার
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী শিক্ষা বোর্ডের মধ্যে বগুড়ার শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। চলতি বছরে
এসএসসি পরীক্ষার ফলাফলে বগুড়ায় জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে বগুড়া জিলা স্কুল শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বগুড়া সরকারি বালিকা উচ্চ ( ভিএম)  বিদ্যালয় এবং ৩য় স্থানে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রয়েছে।
রোববার প্রকাশিত এসএসসি’র ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
এ বছর বগুড়ায় মোট ৩৫ হাজার ২৬১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে পাশ করেছে ৩১ হাজার ৭০৭জন যা শতকরায় ৮৯ দশমিক ৯২ শতানংশ এবং জিপিএ -৫ পেয়েছে মোট ৬ হাজার ৫৭৪ জন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বগুড়া জিলা স্কুলে এবার মোট ২৩৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে শতভাগ পাশসহ ২৩০জন জিপিএ -৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৭ দশমক ৪৫ শতাংশ।
বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৪৩ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে৷ এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩১ জন যা শতকরায় ৯৫ দশমিক ০৬ শতাংশ।
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এবার ৩৭১জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩৪২জন যা শতকরায় ৯২ দশমিক ১৮ শতাংশ।
বিয়াম মডেল স্কুল এন্ড কলেজে ৪৪৪জন শিক্ষার্থীদের মধ্যে সবাই পাশ করেছে। এদের মধ্যে ৪০৪জন জিপিএ-৫ পেয়েছেন যা শত করায় ৯০দশমিক ৯৯ শতাংশ।
বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ৩৪৮জনের সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩১২জন। যা শতকরায় ৮৯ দশমিক ৬৬ শতাংশ।
বগুড়া আরডিএ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে ২৩৬জনের সবাই পাশ করেছে। এদের মধ্যে জিপিএ -৫ পেয়েছে ২০৩জন যা শতকরায় ৮৬ দশমিক ০১ শতাংশ।
বগুড়া এসওএস হারম্যান মেইনার কলেজ থেকে এবার ৫৩জনের সবাই পাশ করেছে।এদের মধ্যে জিপিএ -৫ পেয়েছে ৪৪জন যা শতকরায় ৮৩ দশমিক ০১ শতাংশ।
বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে এবার ২৫৭জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের সবাই পাশ করেছে। এছাড়া এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮৬ জন যা শতকরায় ৭২ দশমিক ৩৭শতাংশ।
বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তাফী বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও সকল সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টায় বগুড়ায় আমাদের প্রতিষ্ঠান এবার জিপিএ- ৫ প্রাপ্তিতে শীর্ষ স্থান অর্জন করেছে। আশা করছি এ প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে আরও ফলাফল ভাল হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews