1. admin@bogurapost.com : admin :
খালেদা জিয়ার ‘স্বদেশ প্রত্যাবর্তন’ উল্লেখ করে উল্লাস জাতীয় পার্টির - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

খালেদা জিয়ার ‘স্বদেশ প্রত্যাবর্তন’ উল্লেখ করে উল্লাস জাতীয় পার্টির

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৪২ বার

বগুড়াপোস্ট ডেস্ক

লন্ডন থেকে চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে ‘স্বদেশ প্রত্যাবর্তন’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।

তিনি খালেদা জিয়ার দেশে ফেরায় উল্লাস প্রকাশও করেন। একই সঙ্গে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করেছেন তিনি।

মঙ্গলবার (৭ মে) এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘দীর্ঘ দিন দেশের বাইরে চিকিৎসাধীন থাকার পর বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত এবং আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

‘বেগম খালেদা জিয়ার মতো বিজ্ঞ-অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদ। জণগণের মধ্যে পরস্পরের প্রতি সহনশীলতা, সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টির মাধ্যমে দৃঢ় ঐক্য গড়ে তুলবেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতির অবসানে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন বলে আমাদের প্রত্যাশা করি।

বিবৃতিতে জিএম কাদের বলেছেন, ‘দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। অর্থনৈতিক সংকট, সামাজিক অস্থিরতা আইন শৃংখলার অবনতি ও অস্থিতিশীল রাজনীতি দেশকে এক ভয়াবহ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করছে। পরস্পরের প্রতি ঘৃণা-বিদ্বেষ, রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিভক্তি ও প্রতিহিংসার রাজনীতির প্রসার ঘটছে। দেশ প্রতিদিন এক সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews