নিজস্ব প্রতিবেদক
বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় শহরের টিএমএসএস মহিলা মার্কেটের হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
তিনি বলেন, “বিএনপি সব সময় জনগণের অধিকার রক্ষায় কাজ করে আসছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন (কাহালু-নন্দীগ্রাম)। তিনি বলেন, “বর্তমান সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। দেশের মানুষ আজ ভোটাধিকার থেকে বঞ্চিত। বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষাকে শক্তিশালী আন্দোলনে রূপ দেওয়া।
সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল । অনুষ্ঠান পরিচালনা করেন বগুড়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সদর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম ।
এছাড়াও কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ আলী আজগর তালুকদার হেনা, জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা মহিলা দলের সভাপতি এ্যাডঃ শাহাজাদী আনঞ্জুমান, সাধারন সম্পাদক নাজমা আকতার, রহিমা খাতুন মেরি, গাজী শাহেলা মুক্তা, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক এস এম রাসেল মামুন, সদর উপজেলা যুবদলের আহবায়ক শ্রী অতুল চন্দ্র দাস, সিনিয়র যুগ্ন আহবায়ক তৌহিদুর রহমান, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফি, সদর থানা বিএনপির দপ্তর সম্পাদক এ্যাডঃ কামাল হোসেন প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, সহ প্রচার সম্পাদক আতাউর রহমান মিঠু প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ন সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং ১১টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ।
কর্মশালায় বক্তারা আরও বলেন, বিএনপি একটি গণমানুষের দল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে হলে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে। এজন্য প্রত্যেক নেতাকর্মীকে ত্যাগ, সাহস ও ঐক্যের সঙ্গে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রতি অবিচল আস্থা ও সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।
স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে সাংগঠনিক পরিকল্পনা ও করণীয় নির্ধারণ করা হয়। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে সদর উপজেলা বিএনপির আনন্দ শোভাযাত্রা ও সমাবেশের সর্ব্বোচ উপস্থিতি লাহিড়ীপাড়া ইউনিয়ন ১ম, নিশিন্দারা ইউনিয়ন ২য়, নামুজা ইউনিয়ন বিএনপি ৩য় ও রাজাপুর ইউনিয়ন বিএনপি ৪র্থ স্থান অর্জন করায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভা শেষে দেশ ও জাতির কল্যান কামনা এবং জিয়া পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
Leave a Reply