1. admin@bogurapost.com : admin :
জামায়াত ক্ষমতায় গেলে নারীরা ইচ্ছামতো পোশাক পর‌তে পার‌বে : আমীর - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

জামায়াত ক্ষমতায় গেলে নারীরা ইচ্ছামতো পোশাক পর‌তে পার‌বে : আমীর

  • আপডেট সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৪৭ বার

সাতক্ষীরা প্রতিনিধি

জাতীয় স্বা‌র্থে দল ও ধ‌র্মের ঊর্ধ্বে থে‌কে কাজ কর‌বে জামায়াত উল্লেখ ক‌রে বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর আমির ডা. শ‌ফিকুর রহমান ব‌লে‌ছেন, মহানবী (সা.) স‌র্বোচ্চ ঝুঁ‌কিপূর্ণ কা‌জেও নারী‌দের যুক্ত ক‌রে‌ছেন। যুদ্ধ ক্ষে‌ত্রে নারী‌দের যুক্ত ক‌রে‌ছেন। তাই আমরা তা‌দের আট‌কে রাখার কে? তারা সামর্থ অনুযায়ী দে‌শের জন্য আত্ম‌নি‌য়োগ কর‌বে। তা‌দের( নারীদের)  পোশাক নি‌য়ে আমরা বাধ্য কর‌ব না। তারা খু‌শিম‌তো পোশাক পর‌তে পার‌বে। আমরা এমন এক‌টি দেশ চাই, যেখা‌নে মস‌জিদ-ম‌ন্দির-মঠ-গির্জা কোনো কিছুই পাহারা দেওয়া লাগ‌বে না।

শ‌নিবার (৩০ ন‌ভেম্বর) বিকেলে সাতক্ষীরা সরকা‌রি উচ্চ বিদ্যাল‌য় মা‌ঠে জেলা জামায়া‌তের কর্মী স‌ম্মেল‌নে প্রধান অতি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

ডা. শ‌ফিকুর রহমান ব‌লেন, মানুষ যেন শিক্ষা পে‌য়ে মানুষ হয়। শিক্ষা নি‌য়ে যেন ডাকাত না হয়। এমন এক‌টি শিক্ষা ব্যবস্থা আমরা গ‌ড়ে তুল‌তে চাই।

জামায়াত আমীর ব‌লেন, মা-বো‌নেরা ঘরেও সুরক্ষিত থাক‌বে, কর্মস্থ‌লেও সুর‌ক্ষিত থাক‌বে। তা‌দের দি‌কে কেউ চোখ তু‌লে তাকা‌তে পার‌বে না। আমা‌দের বিরু‌দ্ধে অপপ্রচার চালা‌নো হয় যে, আমরা ক্ষমতায় এলে নারী‌দের ঘর থে‌কে বের হ‌তে দেওয়া হ‌বে না। কিন্তু কথা দি‌চ্ছি এমন হ‌বে না।

তিনি ব‌লেন, আমা‌দের দেশ সাম্প্রদা‌য়িক সম্প্রী‌তির চমৎকার বাগান। এই বাগা‌নে মা‌ঝেম‌ধ্যে হু‌তেুম পেঁচা ঢু‌কে প‌ড়ে। এদের সম্প‌র্কে সতর্ক থাক‌তে হ‌বে।

একজন প‌রিচ্ছন্নতাকর্মীও ভিআইপি উল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, তারা তিনদিন প‌রিষ্কার না কর‌লে আমরা ঘর থে‌কে বের হ‌তে পার‌ব না। তাই তা‌দেরও মর্যাদা দি‌তে হ‌বে। সেই সম্প্রী‌তির বাংলা‌দেশ আমরা গড়‌তে চাই। আমরা জাতীয় স্বা‌র্থে দল ও ধ‌র্মের ঊর্ধ্বে থে‌কে কাজ কর‌তে চাই। এই দেশ‌কে পৃ‌থিবীর শ্রেষ্ঠ দেশ বানা‌তে চাই। কিন্তু আকা‌শে কা‌লো শকুন ঘুর‌ছে। এই শকুন মা‌ঝেমা‌ঝে ফুস কর‌ছে। তাই সতর্ক থাক‌তে হ‌বে। যে যে যেভা‌বেই উস্কা‌নি দিক, আমরা ফাঁদে পা দেব না।

‌তি‌নি ব‌লেন, কুরআন দ্বীন ও মজলু‌মের কথা বল‌তে গি‌য়ে সারাদে‌শে যত মানুষ প্রাণ দেন‌নি, তার চে‌য়ে বে‌শি প্রাণ দি‌য়ে‌ছেন সাতক্ষীরার মানুষ। তাই জামায়া‌তের কা‌ছে সাতক্ষীরার অবস্থান অনন্য উচ্চতায়।

জামায়াত আমির ব‌লেন, আমা‌দের দে‌শে অফুরন্ত সম্পদ। কিন্তু তা কা‌জে আস‌ছে না। যারাই ত্রাতার দা‌য়ি‌ত্বে থা‌কে, তারাই প‌কেট ভ‌রে। বিগত সরকার সাতক্ষীরার মানু‌ষের ওপর জুলুম ক‌রে‌ছে। খুন ক‌রে‌ছে। গুম ক‌রে‌ছে। জনগ‌ণের অধিকার দেয়‌নি। তারা ৫৭ জন সেনা কর্মকর্তা‌কে খুন ক‌রে‌ছে। জামায়া‌তের দুজন আমিরসহ অসংখ্য নেতাকর্মী‌কে হত্যা ক‌রে‌ছে। ১ জুলাই থে‌কে ৫ আগস্ট পর্যন্ত সারা‌দেশ‌কে খু‌নের বন্যায় ভা‌সি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে। শত জুলুম অত্যাচা‌রের পরও আমরা পা‌লি‌য়ে যাইনি। দেশ‌কে যারা ভা‌লোবা‌সে তারা পালা‌তে পা‌রে না। আমরা এই দেশ‌কে গড়‌তে চাই। এই দে‌শের এক ইঞ্চি মা‌টিও আমরা ছাড়‌ব না।

এর আগে সকাল থে‌কেই জেলার বি‌ভিন্ন উপজেলা থে‌কে জামায়া‌তের কর্মী-সমর্থকরা স‌ম্মেল‌নস্থ‌লে আস‌তে থা‌কেন। দুপুর হ‌তে না হ‌তেই কাণায় কাণায় পরিপূর্ণ হ‌য়ে উঠে সরকা‌রি উচ্চ বিদ্যাল‌য়ের মাঠ।

স‌ম্মেল‌নে জেলা জামায়া‌তের আমির শ‌হিদুল ইসলাম মুকু‌লের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অতিথির বক্তব্য রা‌খেন কেন্দ্রীয় কর্মপ‌রিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতউল্লাহ, কেন্দ্রীয় সাংগঠ‌নিক সে‌ক্রেটা‌রি মুহা‌দ্দিস আব্দুল খা‌লেক, কেন্দ্রীয় কর্মপ‌রিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজ‌লি‌সে শুরা সদস্য মুহাদ্দেস র‌বিউল বাসার, জেলা কর্মপ‌রিষদ সদস্য ও সা‌বেক এম‌পি গাজী নজরুল ইসলাম, জেলা সে‌ক্রেটা‌রি গাজী আজিজুর রহমান প্রমুখ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews