1. admin@bogurapost.com : admin :
জুলাই ঘোষণাপত্র’ নিয়ে হতাশ জামায়াত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

জুলাই ঘোষণাপত্র’ নিয়ে হতাশ জামায়াত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৪৪ বার

বগুড়াপোস্ট ডেস্ক

স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের প্রথম বর্ষপূর্তিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক ঘোষিত জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন ড. ইউনূস।

ঘোষণাপত্র পাঠের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন,‘আমি মনে করি, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, এই ঘোষণাপত্রে তার প্রতিফলন হয়নি। এটি যেন পাশ কাটিয়ে যাওয়ার মতো একটি প্রচেষ্টা। আমরা হতাশ।’

তিনি আরও বলেন,‘এটা কোন তারিখ থেকে বাস্তবায়ন হবে? কাল থেকেই কি কার্যকর হবে? তা স্পষ্ট করা হয়নি। আমরা এটাকে সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করার দাবি করেছিলাম সেটাও হয়নি।’

জামায়াত নেতা জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী সরকার বাস্তবায়ন করবে। অর্থাৎ, এই সরকার কিছু করবে না। অথচ দায়িত্ব এই সরকারের। এত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে এত হালকাভাবে পাশ কাটিয়ে যাওয়া দুঃখজনক। এই জাতি হতাশ।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জুলাই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির ঘোষণা দেওয়া হয় জুলাই ঘোষণাপত্রে।

ঘোষণাপত্রে বলা হয়, পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র যুক্ত হবে। ঘোষণাপত্রে জুলাই গণ-অভ্যুত্থানে সব শহীদকে জাতীয় বীর হিসেবে উল্লেখ করা হবে।

ঘোষণাপত্রটি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মূল দলিল হিসেবে বিবেচিত, যা দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণের মতামতের ভিত্তিতে তৈরি করেছে অন্তর্বর্তী সরকার।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews