1. admin@bogurapost.com : admin :
তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষে: তারেক রহমান - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষে: তারেক রহমান

  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩৫২ বার

বগুড়াপোস্ট ডেস্ক

আগামী নির্বাচনে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত ছাত্র সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘গত দেড় যুগে দেশে চার কোটির বেশি তরুণ প্রথম ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। সামনে জাতীয় নির্বাচন। এবার তোমাদের হারানো অধিকার ফিরে পাওয়ার সময়। ধানের শীষ প্রতীকে প্রথম ভোট হবে তোমাদের অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার।’

তিনি বলেন, ‘বিএনপি তরুণদের নিয়ে শুধু স্লোগান নয়, বাস্তব পরিকল্পনা নিয়েই এগোচ্ছে। ভবিষ্যতের শিক্ষানীতিতে ব্যবহারিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে। স্কুল জীবন থেকেই কারিগরি জ্ঞান, যেমন: মেডিক্যাল টেকনিশিয়ান, ডেন্টাল হাইজিন, আইটি ও সফটওয়্যার বিষয়ে প্রশিক্ষণের সুযোগ থাকবে।’

একইসঙ্গে ইংরেজির পাশাপাশি বিদেশগামী তরুণদের উপযোগী করে জার্মান, চীনা, জাপানি ও ফরাসি ভাষা শিক্ষা ব্যবস্থাও চালু করার পরিকল্পনার কথা জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, বিএনপি শুধু তরুণদের ভোট চায় না, বরং তাদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিতে চায়। দেশজুড়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়ন ও পরামর্শ সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

অনলাইনে বৈদেশিক আয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ফ্রিল্যান্সাররা আজ বৈদেশিক মুদ্রায় আয় করলেও তা দেশে আনতে নানা জটিলতায় পড়েন। বিএনপি সরকারে এলে এসব লেনদেনের জন্য নিরাপদ ও সহজ প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যাতে করে তরুণরা বৈধভাবেই দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে।’

তরুণদের নিরাপদ ক্যাম্পাস, আবাসন ও মানসম্মত খাবারের নিশ্চয়তা, আধুনিক ডিজিটাল লাইব্রেরি তৈরির প্রতিশ্রুতিও দেন তিনি।

তিনি স্মরণ করিয়ে দেন, এই জুলাই মাসে ছাত্রদলের বহু নেতাকর্মী শহিদ হয়েছেন, নিখোঁজ হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন হাজারো কর্মী। কিন্তু এই আন্দোলন থেমে নেই, তরুণদের স্রোত একে আরও এগিয়ে নিয়ে যাবে।

তারেক রহমান বলেন, ‘তোমরা ভবিষ্যতে দেশকে গড়ে তুলবে। সে জন্য নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হলে একাধিক ভাষা জানতে হবে। বিএনপি তরুণদেরকে একাধিক ভাষা শিক্ষার সুযোগ তৈরি করে দিতে চায়। ইংরেজি ভাষার ওপর আমরা আলাদা জোর দিতে চাই। কিন্তু শুধু চাই—আমরা আরও কতগুলো ভাষা রাখতে চাই, যেগুলো জানলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিজেদেরকে তৈরি করতে পারবে।’

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা শামসুজ্জামান দুদু, আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews