1. admin@bogurapost.com : admin :
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বগুড়ার ডক্টর হাছানাত আলী - BoguraPost
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ার শেরপুরে মেয়ের জন্মদিনেই মায়ের মৃত্যু সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বগুড়ার ডক্টর হাছানাত আলী

  • আপডেট সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২২৭ বার

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী
নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন। তিনি কয়েকদিন আগে রাবিতে নিয়োগ পান। তার কয়েকদিন পরই আবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপচার্য পদে নিয়োগ পেলেন। ডক্টর . হাছানাত আলী বগুড়ায় জন্মগ্রহন করেন।

রোববার (৬ অক্টোবর) বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো। তাকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

ড. হাছানাত আলী ১৯৮৫ সালে নিজ জেলা বগুড়া থেকে দাখিল ও ১৯৮৭ সালে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ থেকে ১৯৯১ সালে স্নাতক ও ১৯৯২ সালে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

উল্লেখ্য,ড. হাছানাত আলী ১৯৯৬ সালে ইসলামি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর ১৯৯৯ সালে সহকারী অধ্যাপক। পরে ২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস স্টাডিজ সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০০৭ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৩ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান তিনি। দেশে-বিদেশে ২৯টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে তাঁর। এছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews