1. admin@bogurapost.com : admin :
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

  • আপডেট সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৩৬৩ বার
বগুড়াপোস্ট ডেস্ক

ঢাকা: ‘বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি’ নামে নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। শনিবার (২৬ এপ্রিল) রাজধানী ঢাকার তোপখানা সড়কের শিশু কল্যাণ পরিষদ ভবনে এক অনুষ্ঠানে দলটির আত্মপ্রকাশ হয়।

এ সময় নতুন দলের আহ্বায়ক মুহাম্মাদ আবদুল আহাদ নূর ঘোষণাপত্র পাঠ করেন। সেই সঙ্গে আত্মপ্রকাশ অনুষ্ঠানের সভাপতি ও বাংলাদেশ নতুনধারা জনতার পার্টির পৃষ্ঠপোষক এ টি এম মমতাজুল করিম ৩৭ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

আহ্বায়ক কমিটিতে পৃষ্ঠপোষক হিসেবে আছেন- এটিএম মমতাজুল করিম, একে সামসুল হক, মুফতি মহিউদ্দিন, মুফতি আবদুল হালিম, এনাম জয়নাল আবেদীন, এম হাবিব উল্লাহ, ফারুক আলম, জিএম মোস্তফা মিলন, মনোয়ার হোসেন বাবুল, খোদাদাদ খান, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর, ফিরোজ আলম মো. হাসান আলী।

দলের আহ্বায়ক মুহাম্মাদ আবদুল আহাদ নূর, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির, ওসমান গনি খোকন, রেজাউল হক রেজা ও গিয়াসউদ্দিন শাহিন দায়িত্ব পেয়েছেন। দলের সদস্যসচিব করা হয়েছে মামুনুর রশীদ মামুনকে। জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ইশারুল হোসেন, যুগ্ম সদস্যসচিব মোল্লা জমির উদ্দিন এবং সালেহ আহমেদ দায়িত্ব পেয়েছেন।

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- মনির হোসেন মনির, মো. নিজামুদ্দিন ভূঁইয়া, শাহ মো. মোতাহার উদ্দিন তপন, কাজী সরোয়ার হোসেন, শাহাদাৎ হোসেন, মোশারফ হোসেন দুলাল, সারোয়ার হোসেন জাহান, সালাউদ্দিন আহমেদ, তানভীর আহমেদ, তাজরিয়ান আলম, শফিকুল ইসলাম ও শামীম মিয়া।

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টির চেয়ারম্যান ইয়াসির আখতার, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এম আর করিম, ফেডারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এ আর খান, ইসলামী ঐক্যজোটের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মাওলানা শওকত আমিন, বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ আল মামুন, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, ন্যাপ-ভাসানী পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বাংলাদেশ স্বাধীন পার্টির চেয়ারম্যান মির্জা আজম প্রমুখ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews