আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি বলেন, শিক্ষার্থীদের কোটা আন্দোলনে রাজনীতি ঢুকে গেছে। বিএনপি তাদের নিজস্ব ভাবে আন্দোলন করার কোন শক্তি নেই। তাই বিএনপি কোমলমতি শিক্ষার্থীদের ইন্দন দিয়ে রাজপথে কোটা বিরোধী আন্দোলনে নামিয়েছে। কোটা আন্দোলন নিয়ে যখন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান কথা বলে, তখন আর বোঝার বাকী থাকে না। কোটা বাতিল ও রাখা এখন সুপ্রিম কোর্টের বিষয়। বিচারাধীন বিষয় নিয়ে কোন কথা বলা ঠিক না, তাই সরকার কোটা রাখা না রাখা নিয়ে কিন্তু বলবে না। তবে কোটা আন্দোলনের নামে জনগণের দুর্ভোগ ও যানমালের ক্ষতি হলে সেব্যাপারে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহন করতে বাধ্য থাকবে।
শনিবার সন্ধ্যায় টিটু মিলনায়তনে
বগুড়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন এবং জেলা আওয়ামী লীগের প্রবীন নেতৃবৃন্দের সংবর্ধনা, মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোটা বিরোধী আন্দোলন না করে শিক্ষার্থীদের ক্লাসে ফেরে যাওয়ার আহবান। সুপ্রিম কোটের রায়ের অপেক্ষায় থাকতে হবে। তাছাড়া কোন আন্দোলন করে লাভ হবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে দলের অনেক নেতাকর্মীদের মাঝে অলসতা দেখা দিয়েছে। দলের নেতাকর্মীদের অলসতা ঝেড়ে সক্রিয় হয়ে লড়াই সংগ্রামে নামতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া -৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান মজনুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনান ৩ সাংসদ এসএম কামাল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বগুড়া -১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, বগুড়া -৭ আসনের সংসদ সদস্য ডাঃ মোস্তফা কামাল নান্নু, বগুড়া -৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. মকবুল হোসেন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক শাহাদাত আলম ঝুনু প্রমুখ।এসময় বগুড়া -৩ আসনের সংসদ সদস্য সাইফুল্লাহ আল বাধনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি। অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাংসদ কৃষিবিদ আব্দুল মান্নানসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে ৭৩৬ জন নেতাকে সংবর্ধণা প্রদান করা হয়।
Leave a Reply