1. admin@bogurapost.com : admin :
নির্বাচনের জন্য যৌক্তিক সময় দরকার: জামায়াত আমীর - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নির্বাচনের জন্য যৌক্তিক সময় দরকার: জামায়াত আমীর

  • আপডেট সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৩৭ বার

বগুড়াপোস্ট ডেস্ক

নির্বাচনের জন্য যৌক্তিক সময় দরকার, তবে বছরের পর বছর নয় বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে নীলফামারী জেলা জামায়াতের কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। এদিকে, ঢাকায় এক অনুষ্ঠানে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য দ্রুত কালো টাকা আর অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন জামায়াত নেতারা।

দীর্ঘদিন পর উত্তরের জেলা নীলফামারিতে জামায়াতের কর্মী সম্মেলন। শুক্রবার সকাল ৯টায় পৌরসভা মাঠে সমাবেশ শুরুর কথা থাকলেও, ভোর থেকেই মাঠে ভিড় করেন কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে আগে রাষ্ট্র সংস্কার জরুরি। এজন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াতে ইসলাম।

তিনি বলেন, সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। এটা বছরের পর বছর যেমন নয়, আবার সংস্কার বাদ দিয়ে নির্বাচন হলেও তা সুষ্ঠু হবে না। এখন বিএনপি যে তাড়াহুড়ো করছে তা বলবো না, বরং বিএনপি আগের থেকে নির্বাচনের কথা বেশি স্মরণ করিয়ে দিচ্ছে।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে জামায়াতের আমির বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম ও হত্যা মামলা আছে। আইনশৃঙ্খলা বাহিনী যখনই চাইবে ভারতকে তখনই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে।

এদিকে ঢাকায় মহানগর দক্ষিণে জামায়াতের শ্যামপুর-কদমতলী অঞ্চলের কর্মী সম্মেলনে অংশ নেন কয়েকশ নেতাকর্মী। সেখানে আগামী নির্বাচনে কালো টাকা ও অবৈধ অস্ত্র ব্যবহারের শঙ্কা জানিয়ে পরিবেশ তৈরির জন্য এসব উদ্ধারের দাবি জানান জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews