1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় সহপাঠী হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় সহপাঠী হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৮ বার
নিজস্ব প্রতিবেদক
দশম শ্রেণির শিক্ষার্থী ফাহিম হত্যার বিচারের দাবিতে বগুড়ায় চকফরিদ এলাকাবাসি ও ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বগুড়া পুলিশ সুপার কার্যালয় ও জেলা প্রশাসক কার্যালয় চত্বরে উপস্থিত হয়ে ফাহিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মুহুর মুহুর স্লোগান দেয়।
মানববন্ধন শেষে, চকফরিদ এলাকাবাসী, ফাহিমের পরিবার ও ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জেলা পুলিশ সুপার জেদান আল মুসা ও জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম এর নিকট ফাহিম হত্যার সঠিক তদন্ত ও বিচার চেয়ে স্মারকলিপি প্রদান করেন।
এসম এলাকাবাসী, ফাহিমের সহপাঠী ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিহত ফাহিমের বাবা ফরহাদ হোসেন মানিক, মা দুলালী বেগম, সমাজ সেবক আজিজুর রহমান রিপন, ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাজেদুর রহমান সবুজ, সহিদুল ইসলাম মহব্বত, সাবেক পৌর কাউন্সিলর শাহিনুর বেগম শানু, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজার রহমান, শ্রমিকদল নেতা আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদল নেতা ফারহান, ফাহিমের সহপাঠী হুমায়ন, সিয়াম, ইতি, জান্নাতি প্রমুখ।
উল্লেখ্য, ফাহিম হোসেন বগুড়া সদর উপজেলার চকফরিদ এলাকার ফরহাদ হোসেন মানিকের ছেলে। তিনি  ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলেন, সোমবার ১০ ফেব্রুয়ারি রাত্রি আনুমানিক ৮ টায়, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে দুর্বৃত্তরা ফাহিমকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়, এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews