নিজস্ব প্রতিবেদক
বগুড়া শহরের ১৬ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে চারমাথা বন্দরে এ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড হামিদুল হক চৌধুরী হিরু।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশীদ সাজুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী, মহিলাদল নেত্রী এ্যাড সাহেলা খাতুন, ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সহ সভাপতি মাহফুজার রহমান মাফু, সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুর রহমান রাশেদ। এসময় বিএনপি, যুবদল, মহিলাদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply