1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব তিনটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব তিনটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০২ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়ার সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু জিগাতলা গ্রামে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া তিনটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার‘-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত ওই তিনটি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে ।

আজ বৃহস্পতিবার, বেলা সাড়ে ১২টায় (১৮ সেপ্টেম্বর ২০২৫) সংশ্লিষ্ট এই তিনটি পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

উক্ত প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান, মো: হাসনাইন নাহিয়ান সজিব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: আবু হানিফ, ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: রুবেল হোসেন ।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট-এর মাধ্যমে আগুনে ওই তিনটি পরিবারের বাড়িঘর ভস্মিভূত হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews