1. admin@bogurapost.com : admin :
বগুড়ার সোনাতলার ১০ বছরের শিশু ৫০ দিনে কোরআনের হাফেজ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার সোনাতলার ১০ বছরের শিশু ৫০ দিনে কোরআনের হাফেজ

  • আপডেট সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার সোনাতলায় মাত্র ৫০ দিনে ১০ বছরের শিশু আব্দুর রহমান কোরআনের হাফেজ হয়েছে। শিশু আব্দুর রহসান সোনাতলা সদর ইউনিয়নের কাবিলপুর (বালুরপাড়া) গ্রামের জনৈক সাজু বেপারির ছেলে ও সোনাতলা পৌর এলাকার কানুপুর জামিয়া আশরাফিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার ছাত্র। আব্দুর রহমান অল্প বয়সে এই অসাধারন কৃতিত্ব অর্জন করায় এলাকা জুড়ে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি করেছে।

স্থানীয় ও মাদ্রসা সূত্রে জানা গেছে, মাত্র ১০ বছর বয়সী শিশু আব্দুর রহমান মাত্র ৫০ দিনে কোরআনের ৩০ পারা মুখস্থ করে কোরআনের হাফেজ হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার(১৭ জানুয়ারী) উক্ত মাদ্রাসা চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত অধ্যক্ষ নজবুল হকের ছেলে বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার হাফেজ মাওলানা নাসিদুল হক মাসনবী। তিনি ওই ছাত্রকে পাগড়ি প্রদান করেন।

এসময় দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। বগুড়া জামিল মাদ্রাসার মুহাদ্দিস আব্দুস সবুর কাশেমীর সভাপতিত্বে অন্যান্যদের উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এড. এটিএম জিল্লুর হক।

প্রতিষ্ঠাতা মুহাতামিম মাওলানা শাহজালাল, হাফেজ ফজলে রাব্বী, ঢাকার পল্লবী আফতাব উদ্দিন মাদ্রাসার অধ্যক্ষ শাইকুল হাদিস আল্লামা মুফতি নুরুল আলম, শামসুদ্দোহা, ইসমাইল হোসেন প্রমুখ।এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

ওই শিশু শিক্ষার্থীর বাবা সাজু বেপারী বলেন, আব্দুর রহমান স্বল্প বয়সে আল কোরআনের হাফেজ হওয়ায় অত্যন্ত আনন্দিত। তার ছেলে অল্প সময়ের মধ্যে কোরআনের হাফেজ হওয়ার বিষয়টি সম্পূর্ণ আল্লাহর রহমত। ছেলের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেন।

ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহাতামিম মাওলানা শাহজালাল
বলেন, আব্দুর রহমান অত্যান্ত ভালো ও মেধাবী শিক্ষার্থী। সেজন্য আল্লাহ রহমতে এত দ্রুত আল কোরআন হেফজ করতে পেরেছে। শিশু আব্দুর রহমান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews