1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় জাতীয়তাবাদী যুবদলের জেলা এবং শহর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় জাতীয়তাবাদী যুবদলের জেলা এবং শহর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮৩ বার

নিজস্ব প্রতিবেদক

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর বগুড়া জেলা এবং শহর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল ৫ ফেব্রুয়ারি (বুধবার) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১০১ সদস্য বিশিষ্ট বগুড়া জেলা যুবদলের নির্বাহী কমিটির অনুমোদনের কথা জানান। সদ্য প্রকাশ করা পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে ইতিপূর্বে ঘোষিত জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু হাসানকে বহাল রাখা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে নুরুল ইসলাম সোহেল বলেন, জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি  আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বগুড়া জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। ওই একই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে  যে, জাতীয়তাবাদী যুবদলের বগুড়া জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসান সংগঠনের ৭১ সদস্য বিশিষ্ট বগুড়া শহর কমিটির অনুমোদন দিয়েছেন। জেলা কমিটির মত শহর কমিটিরও ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে আহসান হাবিব মমিকে সভাপতি এবং আদিল শাহরিয়ার গোর্কিকে সাধারণ সম্পাদক হিসেবে বহাল রাখা হয়েছে।

গত বছর ৩ সেপ্টেম্বর যুবদলের জেলা ও শহর কমিটি বিলুপ্ত করা হয়। এর ১০ দিনের মাথায় ১৩ সেপ্টেম্বর জাহাঙ্গীর আলমকে সভাপতি এবং আবু হাসানকে সাধারণ সম্পাদক করে সংগঠটির ২ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। ওই একই দিন আহসান হাবিব মমিকে সভাপতি এবং আদিল শাহরিয়ার গোর্কিকে সাধারণ সম্পাদক করে শহর যুবদলেরও ২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

বগুড়া জেলা যুবদলের কমিটিতে যারা ঠাঁই পেয়েছেন তারা হলেন- সহ-সভাপতি পদে আতাউর রহমান শম্ভু, ফারুকে আযম, রেজাউল করিম লাবু, ফেরদৌস আজম সুমন, অ্যাড. এনামুল হক পান্না, আলী রেজা রুনু, সবুজ দেওয়ান, তাজমিনুল ইসলাম বিচিত্র ও ফিরোজ ওয়াহেদ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে- শাহাদাৎ হোসেন সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন, জুম্মান শেখ, রাশেদুল কবির রাশেদ, নাহিদুর রহমান নাহিদ, আরিফুল ইসলাম, মিল্লাত হোসেন ও বাবুল প্রধান।

সহ-সাধারণ সম্পাদক পদে- জাকির হোসেন রাকিব, মাহমুদুল হাসান প্রিন্স, শফিউল আলম শাফিন, কিশোর হাসান ছনি, আনিসুল হক।
সাংগঠনিক সম্পাদক পদে-হারুনুর রশিদ সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোসলেম উদ্দীন স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মহররম হাসান টফিন, মায়শুকুর রহমান, আহসান হাবীব সেলিম ও মিজানুর রহমান মোনো।

প্রচার সম্পাদক পদে- রাশেদুল ইসলাম রাশেদ, সহ-প্রচার সম্পাদক পদে এস এম আমানুর রহমান রিপন। দপ্তর সম্পাদক পদে- সাজু আহম্মেদ রবি, সহ-দপ্তর সম্পাদক পদে- এমআর মিনহাজুল ইসলাম তুহিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে- সুজাউল ইসলাম সুমন, সহ- সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে- আবু জাফর, তথ্য ও গবেষণা সম্পাদক পদে আল আমিন শানু, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক পদে রেজওয়ানুল হক রুপম, কোষাধ্যক্ষ পদে- বাদসা সোহাগ, সহ-কোষাধ্যক্ষ পদে- আব্দুল্লাহ আল মাহমুদ প্রিন্স, আইন বিষয়ক সম্পাদক- অ্যাড. আশাবুদজ্জামান আসিফ,সহ-আইন বিষয়ক সম্পাদক- মাহমুদুল হাসান জিতু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- রাশেদুল হক এরিঞ্জ, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-কামাল হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক- শফিউল ইসলাম হেলাল, সহ-কৃষি বিষয়ক সম্পাদক- মওদুদ সওদাগর সন্তু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- মাহাতাব, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রাফি বিন আহাদ আমান, শ্রম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-শ্রম বিষয়ক সম্পাদক- সোহাগ মাহমুদ, শিল্প বিষয়ক সম্পাদক আল আমিন রাসেল, সহ-শিল্প বিষয়ক সম্পাদক  আবু নাছের, যোগাযোগ বিষয়ক সম্পাদক- ফরিদ আহম্মেদ মুন, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক লিটন মন্ডল, ক্রীড়া বিষয়ক সম্পাদক রোকন সরকার, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক রেদওয়ানুল হক হৃদয়, সহ-পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বিপুল, গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক  সৈয়দ ওয়াজেদ করণী আকাশ, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ফজলে এলাহী সোহেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক- আশরাফুল আলম আপেল, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলী হাসান,  ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক সোহেল রানা, সহ-ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান, ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল করিম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সাব্বির আহম্মেদ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আব্দুল বারী লিটন, সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শাকিল আহম্মেদ, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আল রাজিব, সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক কামরুজ্জামান নিউটন।

এছাড়া তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিজ্ঞান বিষয়ক সম্পাদক ফয়সাল ইসলাম, সহ-তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিজ্ঞান বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মামুন, মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা,সহ-মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক অ্যাড. মাসুম মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইনছান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুজ্জামান,  কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোমিন, সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাসুদ রানা। নির্বাহী কমিটিতে সদস্য পদে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন-  সাব্বির হোসেন, আসাদুল ইসলাম আসাদ, মোহিন মিজান, শাহিনুর ইসলাম, কামরুল হাসান ঝিনুক, মিজানুর রহমান তালুকদার, নজিবুর রহমান সজিব, রনি, ফিরোজ আলম বাবলা, ইব্রাহিম হোসেন সাজু, দেলোয়ার হোসেন, আব্দুল আলীম শাওন, সুমন সিহাব, রিয়াদ শাহরিয়ার, এসএমকে আশিক রহমান, মেহেদী হাসান, আরিফুর রহমান তালাশ, সজল হোসাইন রহমত, রাকিবুল হাসান রাব্বি, হামিদুল হাসান হিমেল, সাইফুল ইসলাম ও শাহজালাল মাহমুদ চপল।

বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসান সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা দাবি করেছেন, হাসিনামুক্ত বাংলাদেশে বাংলাদেশকে এগিয়ে নিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তারা যুবদলকে পরিচালনা করবেন।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews