1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় জেলা পর্যায়ে এইচপিভি টিকাদান কার্যক্রমের অবহিতকরণ সভা  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় জেলা পর্যায়ে এইচপিভি টিকাদান কার্যক্রমের অবহিতকরণ সভা 

  • আপডেট সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৩১ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফ এর সহযোগিতায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতা এবং জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান কর্মসূচি উপলক্ষে বুধবার সকালে পিটিআই সভাকক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় ।

অবহিতকরণ সভায় সিনিয়র তথ্য অফিসার মুহা: মাহফুজার রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো: হযরত আলী , পিটিআই সুপারিনটেনডেন্ট, আফরোজা সুলতানা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার , ডা: সাজ্জাদ-উল-হক।

 

সভায় শিক্ষা প্রতিষ্ঠানে এবং জনবসতি এলাকায় এইচপিভি টিকাদান কার্যক্রম সম্পর্কে প্রচারাভিযান এবং টিকারে জিস্ট্রেশন জোরদার করার জন্য জেলার জেলার ১২টি উপজেলা থেকে আগত স্কাউট , গার্লস ইন স্কাউট সদস্য ও রেডক্রিসেন্ট প্রতিনিধিদের অরিয়েন্টেশন দেয়া হয়। প্রধান অতিথি তার বক্তব্যে জরায়ুমুখ ক্যান্সারের কারণ, লক্ষণ এবং প্রতিকারে এইচপিভি টিকা গ্রহণের গুরুত্ব উল্লেখ করে বক্তব্য রাখেন। সাধারণত নারীরা যে সকল ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন বৈশ্বিক ভাবে তন্মধ্যে জরায়ুমুখ ক্যান্সার চর্তুথ সর্বোচ্চ। প্রতিবছর বিশ্বের ছয় লক্ষাধিক নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন। যার মধ্যে প্রায় তিন লক্ষ বিয়াল্লিশ হাজার জন মৃত্যুবরণ করে থাকেন। এর প্রায় ৯০% মৃত্যুই বাংলাদেশের মত উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশে ঘটে থাকে।

 

বাংলাদেশী নারীদের ক্ষেত্রে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ। প্রতি বছর বাংলাদেশে প্রায় পাঁচ হাজার নারী মৃত্যুবরণ করেন জরায়ুমুখ ক্যান্সারে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে এইচপিভি টিকা সংযোজন করেছে। আগামী ২৪ অক্টোবর ২৪ তারিখ হতে জেলায় বিভিন্ন স্কুলে এবং এলাকায় ইপিআই কর্তৃক ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের

বিনামূল্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। ঢাকা বিভাগ ব্যতীত সাতটি বিভাগের বিভিন্ন জেলায় এইচপিভি টিকাদান কর্মসূচি চলবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews