1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ বার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সোমবার বগুড়ায় বর্ণাঢ্য
নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে । এদিন বিকেলে সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

র‌্যালী শেষে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় সংক্ষিপ্ত এক সমাবেশের আয়োজন করা হয়।জাসাস বগুড়া জেলা কমিটির সভাপতি ওয়াদি মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, শেখ হাসিনা গত সাড়ে ১৫ বছরে বাংলাদেশ এবং এর সাংস্কৃতিক অঙ্গণকে নানাভাবে কলুষিত করেছিল।তার পতনের পর এখন বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিককে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।আমরা বাংলাদেশের গান শুনতে চাই। বাংলাদেশের মানুষের নিজস্ব সংস্কৃতিকে ধারণ করতে চাই। আশাকরি জাসাস সেই দায়িত্ব পালন করে যাবে। মাগরিবের নামাজের পর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নাটক গান এবং ব্যান্ড শো’র আয়োজন করা হয়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews