1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় মাদরাসা শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় মাদরাসা শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩৮২ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়া জিলা স্কুলে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন বগুড়া ও জেলা শিক্ষা অফিস বগুড়ার আয়োজনে মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, সরকারী মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসা বগুড়ার অধ্যক্ষ প্রফেসর ড. আহমাদুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আরাফাত হোসেন, বগুড়া জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ। আরও বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি মহাস্থান শাহ সুলতান বলখি (রহ:) ফাজিল মাদরাসার অধ্যক্ষ আবু বকর ছিদ্দীক, অধ্যক্ষ আব্দুল হাই বারী, অধ্যক্ষ ইসমাইল হোসেন, অধ্যক্ষ এবিএম হাফিজুর রহমান, অধ্যক্ষ ইউসুফ আলী, অধ্যক্ষ রোস্তম আলী, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আমানুল্লাহ, অধ্যক্ষ আব্দুল জাব্বার, অধ্যক্ষ নুরুল আলম, অধ্যক্ষ আব্দুল মোমিন, অধ্যক্ষ রেজাউল বারী, অধ্যাপক ড. শফিকুল ইসলাম, প্রভাষক ড. আব্দুল বারী ও প্রভাষক ড. আবু সালেহ।

প্রধান অতিথি বলেন বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার সরকার মাদরাসা শিক্ষাকে কুক্ষিগত করে। শিক্ষকদের বেতন কাঠামো থেকে সকল অধিকার থেকে বঞ্চিত করেছে। বর্তমান সরকার মাদরাসা শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ করে তিনি বলেন, ছাত্রজনতা বুকের তাজা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ দিয়েছে। তাদের আত্মদানকে সমন্নোত রাখতে হলে অবশ্যই শিক্ষকদের শিক্ষার কারিগর হতে হবে। আগামীর বাংলাদেশ গড়তে মাদরাসার শিক্ষদের এগিয়ে আসতে হবে।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews