1. admin@bogurapost.com : admin :
বগুড়া আর্ট কলেজে ৫ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া আর্ট কলেজে ৫ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী

  • আপডেট সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৮ বার

নিজস্ব প্রতিবেদক

ঐতিহ্যবাহি বগুড়া আর্ট কলেজ আয়োজিত মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে কলেজের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী ও গুণী শিল্পীদের শতাধিক শিল্পকর্ম নিয়ে ৫ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। শিল্পকর্ম প্রদর্শনী প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।

বগুড়া আর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ উম্মে হাবিবা’ র লিখিত বক্তব্যে পাঠ করেন সহকারী সাব রেজিস্ট্রার শহিদুল ইসলাম।

লিখিত বক্তব্যে বলেন, বগুড়া আর্ট কলেজের ৫ দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠানমালার উদ্বোধনী পর্ব সোমবার ২৪ ফেব্রুয়ারি শহরের টিটু মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

বগুড়ায় বৃহৎ পরিসরে আর্ট গ্যালারী না থাকায় বগুড়া আর্ট কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের অক্লান্তিক প্রচেষ্টায় আমরা অস্থায়ী গ্যালারী তৈরি করে শিল্পকর্ম প্রদর্শন করছি। এর ভুক্তভোগী ফটো সাংবাদিক, চিত্রশিল্পী সহ সংশ্লিষ্ট সকল শিল্পীবৃন্দ। তবুও শিল্পীরা তাদের শিল্পকর্ম প্রদর্শন করা থেকে থেমে নেই।

শিল্প সংস্কৃতির বিকাশে আমাদের এই প্রয়াসকে সাফল্যমন্ডিত করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের বিশেষভাবে প্রয়োজন।

অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে, ২৪ ফেব্রুয়ারিতে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা। ২৮ ফেব্রুয়ারি বিকালে পুরস্কার বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপ্তি ঘোষণা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়া আর্ট কলেজের প্রভাষক অনীক রেজা, মোছা: মোসফেকা আখতার,মো: রবিউল ইসলাম,নিশাত মোনোয়ারা
প্রাক্তন ছাত্র মোঃ শহিদুল ইসলাম দুলাল,
মাহমুদ শরীফ খান,ইসরাত হাসান সন্দীপ প্রমুখ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews