1. admin@bogurapost.com : admin :
বগুড়া শহরে ট্রাফিক পুলিশের কাজ করছে শতাধিক ছেলে-মেয়ে শিক্ষার্থী  - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া শহরে ট্রাফিক পুলিশের কাজ করছে শতাধিক ছেলে-মেয়ে শিক্ষার্থী 

  • আপডেট সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৪১৪ বার

আলমগীর হোসেন

 

বগুড়ায় ট্রাফিক পুলিশের কাজ করছে জেলার শতাধিক ছেলে মেয়ে শিক্ষার্থী। শহরে কোন ট্রাফিক পুলিশ না থাকায় মঙ্গলবার থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এসব শিক্ষার্থী যানজট নিরাসনে দায়িত্ব পালন করছে। তারা শুধু যানজট নিরাসনেই কাজ করছে না পথচারীদের রাস্তা পারাপারের নিয়মনীতি মেনে চলার জন্য অনুরোধ করছে। শিক্ষার্থীদের এমন মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী।

জানা গেছে,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার প্রধান পদত্যাগ করে দেশ ছাড়ার পর বগুড়ায় কোন পুলিশ সদস্য কাজে যোগদান করেনি। মঙ্গলবার থেকে বগুড়ায় সব কিছু স্বাভাবিক হতে শুরু করেছে। শহরে মানুষ আসা ও দোকানপাট খোলা এবং যান চলাচল  শুরু করেছে। কিন্তু ট্রাফিক বিভাগের লোকবল রাস্তায় না থাকায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা, বড়গোলা, থানা মোড়, ইয়াকুবিয়া স্কুল মোডসহ বিভিন্ন সড়কে দলবেঁধে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করছে । গতকাল মঙ্গলবারও সকাল থেকে রাত পর্যন্ত এসব দায়িত্ব পালন করছে এবং আজ বুধবারও সকাল থেকে ট্রাফিকের কাজ চালিয়ে যাচ্ছে। দায়িত্ব পালনকালে এসব শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়ে পানি ও নাস্তা করতে দেখা গেছে। তারা যার যেখানে দায়িত্ব তা যথাযথ ভাবে নিজ থেকেই পালন করে চলছে।

ট্রাফিকের দায়িত্ব পালনকারী বগুড়ার অনার্স ফাইনাল পরীক্ষার্থী রুকাইয়া তাসনিম জানান, ৭১ বা ৫২ দেখেনি। দেখেছি ২০২৪। আন্দোলনে আমার ভাইয়েরা শহীদ হওয়ার পর। প্রতিরোধ গড়ার জন্য আমরা মাঠে নেমেছি, ভলেন্টিয়ার ভাই হিসেবে বোন হিসেবে মাঠে কাজ করছি। অসম্ভব সুন্তর লাগছে, স্বপ্নেও ভাবতে পারিনি যে দেশের জন্য এভাবে কাজ করতে পারবো।আমাদেরকে তো নষ্ট জেনারেশন রাজাকার গণ্য করেছিল। রাজাকারের নাতি পতি বলেছিল। রাজাকারের নাতিপতি কি এই স্বাধীন দেশে এমনভাবে কাজ করতে পারে? পারে না। আমি প্রশ্নবিদ্ধ হয়ে এবং উদ্ধুদ্ধ হয়ে মাঠে নেমেছি কাজ করার জন্য। আমার দেশ আমার স্বাধীন রাষ্ট্র। আমরা জানি স্বাধীন অর্জন করার চেয়ে রক্ষা করা বেশি কঠিন। আমরা সবাই ছাত্র সমাজ আপনাদের পাশে নেমেছি। দোয়া রাখবেন এই দেশ সুন্দর, সাবলীল রাষ্ট্র গড়ে তোলার জন্য।

ট্রাফিকের কাজ করছেন আরেক শিক্ষার্থী বগুড়া শাহ সুলতান কলেজের ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোস্তাসিন বিল্লাহ জানান, দেশের অধিকাংশ জায়গায় ট্রাফিকগুলো সংকটে। দেশে পুলিশ বাহিনী ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করত। এখন ট্রাফিক সদস্য না থাকায় আমরা শিক্ষার্থীরা নিজ থেকে এসব দায়িত্ব পালনে আগ্রহী হয়েছি। সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে শতাধিক ছেলে মেয়ে শিক্ষার্থীরা দল বেধে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক রাখা হচ্ছে।

তিনি আরও জানান,আমাদেরকে সকলে সহযোগিতা করবেন। পথচারীরা ফুটপাত দিয়ে চলাচল করবেন এবং যান নিয়ে রাস্তায় নিয়ম নীতি মেনে চলার জন্য অনুরোধ করছি।

শহরে চলাচলকারী পথচারী ফুলতলার বাসিন্দা সাবেক সেনা সদস্য আবু তালেব বলেন, শিক্ষার্থী ছেলে মেয়েরা শৃঙ্খলার কাজ করছে অনেক ভালো কাজ। এখন ট্রাফিক নেই, সেই কাজ শিক্ষার্থী করছে। এসব কাজ নিসন্দেহে মহৎ কাজ। আমি আশা করছি দেশে তাড়াতাড়িই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে এবং দেশটি একটি সুন্দর দেশে পরিনত হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews