1. admin@bogurapost.com : admin :
বগুড়া শিবগঞ্জের আমতলী মডেল স্কুল এসএসসিতে শতভাগ সাফল্য - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া শিবগঞ্জের আমতলী মডেল স্কুল এসএসসিতে শতভাগ সাফল্য

  • আপডেট সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৫৬ বার

নিজস্ব প্রতিবেদক

 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী মডেল স্কুল অতীতের ন্যায় এবারও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।  এ স্কুলের শিক্ষার্থীরা ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ৪৫ জন জিপিএ ৫ পেয়ে শতভাগ পাস করেছে। আমতলী মডেল স্কুল শিবগঞ্জ উপজেলার মধ্যে জিপিএ ৫ তে শীর্ষে রয়েছে। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল রোববার প্রকাশিত হওয়ার পর থেকে এ স্কুলে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ আনন্দিত ও উচ্ছ্বসিত হয়েছেন।

আমতলী মডেল স্কুলের পরিচালক মীর মহররম আলী জানান, স্কুলের শিক্ষার্থীদের ফলাফল প্রতি বছরই ভালো হয়। আমতলী মডেল স্কুল শিবগঞ্জ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার শিক্ষার্থীদের ভালো ফলাফল করানোর জন্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ সচেষ্ট থাকেন। আগামী দিন এ স্কুলের শিক্ষার্থীদের ফলাফল আরও ভালো হবে সেই চেষ্টা অব্যাহত থাকবে।

স্কুলের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, আমতলী মডেল স্কুল থেকে এ বছরের মোট ৬৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছিল। এরমধ্যে জিপিএ পেয়েছে ৪৫ জন শিক্ষার্থী, বাকীরা এ গ্রেড পেয়েছে। ফলে এসএসসিতে শতভাগ পাশ করেছে। এ স্কুলের শুধু এসএসসিতে ভালো ফলাফল না, অতীতে পিএসসি, জিএসসিতেও শতভাগ পাশের হার ছিল। এ ফলাফল সকল শিক্ষক ও শিক্ষিকার প্রতি কৃতজ্ঞ ও সাফল্য অর্জিত শিক্ষার্থীদের জন্য প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews