নিজস্ব প্রতিবেদক
বগুড়া সদর উপজেলা পর্যায়ে ৫৪ তম স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ সমাপনী ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে বগুড়া সদর উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বগুড়া সদরের নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে, শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বগুড়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার জিয়াউর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, নিশিন্দারা ইউনিয়ন পরিষদের প্রশাসক আল মাহমুদ সরকার, তেলিহারা মহিউদ্দিন আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইকরামুল হক, পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, সাতশিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজার রহমান, গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, সাইফুল ইসলাম সহ সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন
শফিউল ইসলাম নিটু ও আব্দুল মান্নান।
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply