নিজস্ব প্রতিবেদক
বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে প্রফেসর ড. মো: বেলাল হোসেনকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সরকারি কলেজ শাখা-২ এর এক প্রজ্ঞাপনে এ ব্যাপারে জানানো হয়।
প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন উপসচিব মাহবুব আলম। এ আদেশ ৩০ অক্টোবরের মধ্যে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
প্রফেসর বেলাল হোসেন বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে উপাধ্যক্ষ ছিলেন। তিনি কয়েক বছর ধরে মহিলা কলেজ ও বগুড়া সরকারি আজিজুল হক কলেজে অত্যন্ত দক্ষতা ও অভিজ্ঞতা সহিত বাংলা বিভাগে অধ্যাপনা করে আসছেন। ফলে কলেজের শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থীদের মাঝে আস্থাভাজন হয়ে উঠছেন প্রফেসর ড. মো: বেলাল হোসেন ।
Leave a Reply