1. admin@bogurapost.com : admin :
বগুড়া-৭ আসনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় দাঁড়িপাল্লায় ভোট চাইলেন প্রার্থী গোলাম রব্বানী - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া-৭ আসনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় দাঁড়িপাল্লায় ভোট চাইলেন প্রার্থী গোলাম রব্বানী

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার

নিজস্ব প্রতিবেদক 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াত প্রার্থীরা ভোটের মাঠে কোমর বেঁধে মাঠে নেমেছেন । বগুড়া-৭ (গাবতলী শাজাহানপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম রব্বানীর নেতৃত্বে শনিবার সকালে শহরের উল্কা মাঠ থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে গাবতলী উপজেলার বাগবাড়ী ,দুর্গাহাটা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাগইল গিয়ে শেষ হয়। হাজার হাজার মোটরসাইকেল শোভাযাত্রায় উৎসবমুখর পরিবেশে সড়কের দু’পাশে হাট বাজারের পথচারী ও স্থানীয় জনতা হাত নেড়ে অংশগ্রহণকারীদের স্বাগত জানান ও দাাঁড়িপাল্লার পক্ষে শ্লোগান দেন। জাতীয় পতাকা, ব্যানার, পোস্টার ও দলীয় পতাকা শোভিত মোটর সাইকেল বহরে ছিল শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণ।

শোভাযাত্রায় অংশ নেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, গাবতলী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ, গাবতলী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী, নায়েবে আমীর অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, আলহাজ্ব আব্দুল লতিফ প্রামানিক, মাওলানা আব্দুস সালাম, শাজাহানপুর উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, গাবতলী উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল ও তারেকুল ইসলাম তারেক, এনামুল হক রানা প্রমুখ। বিকেলে কাগইল ইউনিয়নের কারুনাকান্তি উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভার মধ্যে দিয়ে শেষ হয় মোটর সাইকেল শোভাযাত্রা। পথসভায় গোলাম রব্বানী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ কোনো মানুষের নয়, বাংলাদেশ মহান আল্লাহর। আর এ দেশ চলবে আল্লাহর আইনে। আপনারা আগামী নির্বাচনে জাতীয় সংসদে সৎ মানুষ পাঠাবেন যারা কুরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালিত করবেন। যারা আল্লাহর আইন চায় না, তারা দেশের মানুষের কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। জুলুম-নির্যাতনে অতিষ্ঠ অধিকার বঞ্চিত শিক্ষার্থীরা ঘুরে দাঁড়িয়েছে। তারা ইসলামপন্থীদের বিজয়ী করতে শুরু করেছে, আগামীতে বগুড়া-৭ আসনে দাঁড়িপাল্লাকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শোডাউন চলাকালে জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় । তারা দাড়িপাল্লার পক্ষে শ্লোগান দেন। বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর ও বগুড়া-৭ আসনের নির্বচনী পরিচালক অধ্যাপক মাওলানা আবদুল হাকিম সরকার বলেন, কলাকোপা থেকে নিজ গ্রাম পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার জুড়ে আজকের শোডাউন প্রমাণ করেছে দেশের মানুষ উন্নয়ন সন্ত্রাস দুর্নীতি মুক্ত সমাজ চায়। বগুড়া-৭ আসনের আপামর জনগণ গোলাম রব্বানীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গাবতলী শাজাহানপুরের উন্নয়ন করতে চায়। নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ ।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews