1. admin@bogurapost.com : admin :
বিমানবন্দর থেকে গুলশান, পথে পথে নেতাকর্মীদের উচ্ছ্বাস - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বিমানবন্দর থেকে গুলশান, পথে পথে নেতাকর্মীদের উচ্ছ্বাস

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৩১ বার

বগুড়াপোস্ট ডেস্ক

চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  বিমানবন্দরে নামার পর সাবেক প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে কড়া নিরাপত্তার সঙ্গে বিমানবন্দর থেকে বের হন বিএনপির চেয়ারপারসন।  ১১টা ৫ মিনিটে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা দেন তিনি।

এ সময় রাজপথের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হন খালেদা জিয়া। অভ্যর্থনা জানাতে, বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী বিমানবন্দর থেকে শুরু করে তার গুলশান বাসভবন পর্যন্ত ভিড় করেছেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে চারপাশ।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন। খালেদা জিয়ার গাড়ি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তারা স্লোগান ও করতালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতিতে পুরো বিমানবন্দর এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে গুলশানের পথে রওনা হলে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা স্লোগান দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান।

সড়কের দুই পাশে কেউ হাতে ফুল, কেউ ব্যানার-প্ল্যাকার্ড, কেউ বা খালেদা জিয়ার ছবিসংবলিত টি-শার্ট পরে আছেন। এ সময় নানা স্লোগান দিয়ে নেত্রীকে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত বরণ করছেন নেতাকর্মীরা।

স্বাগত জানাতে আসা নেতা-কর্মীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা রয়েছে। দলের নেতারা বলছেন, খালেদা জিয়াকে স্বাগত জানাতে যেভাবে নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন, তা দলের প্রতি তাদের আস্থার প্রমাণ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews