1. admin@bogurapost.com : admin :
রাজশাহী বোর্ডে এসএসসিতে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে বগুড়া - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

রাজশাহী বোর্ডে এসএসসিতে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে বগুড়া

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩৯৭ বার
নিজস্ব প্রতিবেদক 
এসএসসি পরীক্ষায় ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হারে সেরা হয়েছে বগুড়া জেলা। জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কৃতিত্বে জয়জয়কার। বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ জেলায় পাসের হার ৮৩ দশমিক ৫০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯০০ শিক্ষার্থী।
বগুড়া সরকারি জিলা স্কুল, সরকারি বালিকা (ভিএম) স্কুল, বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ, ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজ ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮৫-৯২ ভাগ এ প্লাস পেয়ে শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এসএসসির ফল প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো। রাজশাহী বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর বোর্ডজুড়ে গড় পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী।

বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষায় ৪৭৩ জন অংশ গ্রহন করে।এরমধ্যে ৩৯৯ জন এ প্লাস এবং ৭৪ জন এ পেয়ে কৃতকার্য হয়েছে। গত বছরও এ প্রতিষ্ঠান থেকে ৪৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪০৪ জন এ প্লাস পেয়ে শতভাগ কৃতকার্য হয়েছিল।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজে চলতি বছরে মোট ৩৪৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২৮৬ জন এ প্লাস পেয়ে শত ভাগ কৃতকার্য হয়েছে।

পাসের হারে বগুড়ার পরই রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা, যেখানে পাসের হার ৮১ দশমিক ৪৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮২৪ জন। প্রায় কাছাকাছি জয়পুরহাট—পাসের হার ৮১ দশমিক ১৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩২৮ জন।
অন্যদিকে পাসের হারে সবচেয়ে পিছিয়ে সিরাজগঞ্জ জেলা। সেখানে পাস করেছে ৭১ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী। তবে এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১০৪ জন, যা অনেক জেলার তুলনায় বেশি।
রাজশাহী বোর্ডের বাকি জেলার ফল এমন, নওগাঁয় পাসের হার ৭৭ দশমিক ৪৬ শতাংশ, জিপিএ-৫: ২,৪৮১, নাটোরে পাসের হার ৭৬ দশমিক ৬৪ শতাংশ, জিপিএ-৫: ১,৩৪১,  পাবনায়  পাসের হার ৭৫ দশমিক ৯০ শতাংশ, জিপিএ-৫: ২,৭১০জন।

বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মুহাঃ মুস্তাফিজুর রহমান জানান, ছাত্র ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে। এ বছরেও ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলের চেষ্টা অব্যাহত থাকবে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবা হক জানান, প্রতিষ্ঠানের সভাপতি এপিবিএন এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোঃ শহীদ আবু সরোয়ার দিক নিদের্শনায়, শিক্ষক, কমর্চারী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেস্টায় এ ফলাফল অর্জিত হয়েছে। ভালো ফলাফল অর্জনকারী সকল শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আগামীতে আরও ভালো ফলাফল অর্জনে সচেষ্ট থাকবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews