1. admin@bogurapost.com : admin :
রাজশাহী বোর্ডে দ্বিতীয় বগুড়া, শীর্ষে সরকারি আজিজুল হক কলেজ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

রাজশাহী বোর্ডে দ্বিতীয় বগুড়া, শীর্ষে সরকারি আজিজুল হক কলেজ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৪৩ বার

নিজস্ব প্রতিবেদক

এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় রাজশাহী বোর্ডের মধ্যে দীর্ঘদিন শীর্ষে থাকা বগুড়া এবার এক ধাপ পিছিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে বগুড়া জেলার মধ্যে শীর্ষস্থান দখল করেছে সরকারি আজিজুল হক কলেজ। জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে বিয়াম মডেল স্কুল ও কলেজ এবং তৃতীয় বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী জেলার ২৬ হাজার ২৮৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৮ হাজার ৭০৭ জন। পাসের হার ৭১ দশমিক ১৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৮ জন শিক্ষার্থী।

দ্বিতীয় অবস্থানে থাকা বগুড়া জেলায় ২৫ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৭ হাজার ৯২১ জন। পাসের হার ৬৯ দশমিক ৭৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৬৩ জন।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে অংশ নেয় এক হাজার ৪৮২ জন পরীক্ষার্থী, এর মধ্যে পাস করেছে এক হাজার ৪৭২ জন। পাসের হার ৯৯ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ৯৯২ জন শিক্ষার্থী।

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজেও এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এ প্রতিষ্ঠান থেকে ৬৮১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১৯২ জন জিপিএ–৫ পেয়েছে।

বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজে ২৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৬৬ জন। পাসের হার ৯৯ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে জিপিএ–৫ পেয়েছে ১৩৬ জন।

সরকারি শাহ সুলতান কলেজে ১ হাজার ৩৭৭ জনের মধ্যে ১ হাজার ৩৫১ জন পাস করেছে। পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ৪০৫ জন শিক্ষার্থী।

বগুড়া সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজে ১ হাজার ৪৪৫ জনের মধ্যে পাস করেছে ১ হাজার ২৮১ জন শিক্ষার্থী। পাসের হার ৮৮ দশমিক ৬৫ শতাংশ। এর মধ্যে ২০৬ জন পেয়েছে জিপিএ–৫।

বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজে ৪৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৬৬ জন। পাসের হার ৯৯ দশমিক ৩৬ শতাংশ। এর মধ্যে ১৩৭ জন পেয়েছে জিপিএ–৫।

বগুড়া নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজ থেকে এবার মোট ২৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। এরমধ্যে ১০ জন জিপিএ ৫ এবং ৯০ জন এ গ্রেডে ৯০.৭০ শতাংশ কৃতকার্য হয়েছে।

বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবা হক জানান, এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা। শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বর্ডির সভাপতি সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এইচএসসি পরীক্ষার ফলাফলে আমরা সন্তুষ্ট হলেও আগামীতে আরও ভালো ফলাফল অর্জন করার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মুহাঃ মুস্তাফিজুর রহমান জানান, ছাত্র ছাত্রীদের এই ফলাফলে সন্তোষ। তবে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের চিত্র ভিন্ন,এবারে ফলাফলের একটি ম্যাসেজ হলো, প্রতিষ্ঠান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন ও যত্নশীল হতে হবে। শিক্ষার্থীরা যেন যোগ্য হয়ে পাবলিক পরীক্ষায় অংশ গ্রহন করতে পারে।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews