1. admin@bogurapost.com : admin :
শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসরা এখনো এই দেশে রয়ে গেছে - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসরা এখনো এই দেশে রয়ে গেছে

  • আপডেট সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২১ বার
নিজেস্ব প্রতিবেদক

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসরা এখনো এই দেশে রয়ে গেছে। দোসরদের উৎখাত করতে না পারলে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি বলেন,  হাসিনা ছিল এদেশের মানুষের যন্ত্রণার একটি নাম। হাসিনা পালিয়ে যাওয়ার পর মনে হচ্ছে এদেশের মানুষের বুকের উপর থেকে পাথর সরে গেছে। হাজার হাজার কোটি টাকা পাচার করে এ দেশকে পঙ্গু করেছে আওয়ামী লীগ সরকার। তিনি আজ সোমবার দুপুর ১২ টায় বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক আকাশ তারা গ্রামে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দলের পক্ষ থেকে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য সাথে দেখা করে এসব কথা বলেন।

আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ রিকশাচালক কমর উদ্দিন খান বাঙ্গি শহিদ ছাত্র শাকিল হাসান মানিক ও গাবতলী পৌর শ্রমিক দলের সিরিয়ার সহ-সভাপতি শহিদ জিল্লুর রহমানের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু,এ কে এম তৈয়ব জাকির,  জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জাহিদুল ইসলাম হেলাল, জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, গাবতলী পৌরসভার মেয়র সাইফুল ইসলাম,  শ্রমিক নেতা আব্দুল ওয়াদুদ, মৎস্যজীবিদল নেতা মইনুল হক বকুল, কাউন্সিলর রুস্তম আলী, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান আবু সালে নয়ন, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল প্রমূখ।

রুহুল কবির রিজভী আরো বলেন এদেশের মানুষ শান্তি ফিরে পেয়েছে। ভারতের দালালেরা যেন আর এদেশের ক্ষমতায় আসতে না পারে এজন্য সকলকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি যতদিন পর্যন্ত না এদেশ থেকে স্বৈরাচার হাসিনা সরকারের দোসরদের বিচারক সম্পূর্ণ না করা যাবে। বিএনপি’র প্রায় সাড়ে ৪০০ নেতাকর্মী এদেশের ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ দিয়েছে।

ছাত্র জনতার আন্দোলনে শরিক হয়ে এদেশের মানুষ স্বৈরাচার কে ঘটিয়েছে। আর কোন স্বৈরাচারকে ক্ষমতায় দেখতে চায় না। পরে আমরা বিএনপি পরিবার এর পক্ষ থেকে ফরিদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান দেওয়া হয়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews