1. admin@bogurapost.com : admin :
শেখ হাসিনা প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েই রাজনীতি শুরু করেছিল: মামুনুল - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

শেখ হাসিনা প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েই রাজনীতি শুরু করেছিল: মামুনুল

  • আপডেট সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৯ বার
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিস’র মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এদেশের ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনা ছিনতাই করা হয়েছিল। ২০২৪ সালের দ্বিতীয় স্বাধীনতার পরেও পতিত স্বৈরাচারী শক্তি কিন্তু বসে নেই, ষড়যন্ত্র করছে ছাত্র-জনতার অভূতপূর্ব এই বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য। স্বৈরাচারী শেখ হাসিনার দোসরা প্রশসনসহ বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। আমাদের কষ্টার্জিত, রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে আবার কুলষিত করার চেষ্টা চলছে।
তিনি বলেন, শেখ হাসিনা  প্রতিশোধ গ্রহণের রাজনীতি এবং  বিভাজনের রাজনীতি করেছে। শেখ হাসিনা প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েই রাজনীতি শুরু করেছিল। কিন্তু তার পিতা ৭১ থেকে ৭৫ এর ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশের ৩০ হাজার মায়ের কোল খালি করে গুম-খুন করেছিল। শেখ হাসিনা সে কথা বেমালুম ভুলে গিয়েছিল।
তিনি শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে শাপলা চত্ত্বর ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস’র বগুড়া জেলা শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মামুনুল আরও বলেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার হওয়া উচিত এই কারণে যে, তারা শেখ হাসিনা একজন মানসিক প্রতিবন্ধী, সাইকো রোগীকে এত দিনে ধরে মানুষকে কাঁধের ওপর বসিয়ে রেখেছিল। আর এই মানসিক বিকারগ্রস্ত শেখ হাসিনা অব্যাহতভাবে চেষ্টা চালিয়েছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য। তার চেষ্টা ছিল, তার সাধনা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া নয়, অন্য একটি দেশের তিলকওয়ালী মূখ্যমন্ত্রী হওয়ার।
গণ সসাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস’র বগুড়া জেলা শাখার সভাপতি মাওলানা এহসানুল হক। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সকাল থেকে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও গণসমাবেশে বক্তব্য রাখেন। দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠ কানায় কানায় পুর্ণ হয়ে উঠেছিল।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews