1. admin@bogurapost.com : admin :
আগামী নির্বাচনে দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে ময়দানে ঝাঁপিয়ে পড়ুন : অধ্যাপক আব্দুর রহীম - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

আগামী নির্বাচনে দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে ময়দানে ঝাঁপিয়ে পড়ুন : অধ্যাপক আব্দুর রহীম

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৩০৩ বার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সুরা ও বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহীম বলেছেন স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আগামী নির্বাচনে দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে ময়দানে সবাইকে এক যোগে ঝাঁপিয়ে পড়তে হবে। জামায়াত ক্ষমতায় গেলে কোন বিদেশী প্রভুর কথায় দেশ চালাবে না। কুরআন সুন্নাহর আলোকে দেশকে পরিচালনা করে কল্যাণ ও সমৃদ্ধশালী করে সামনের দিকে এগিয়ে নিবে। তিনি শুক্রবার বিকেলে শাহওয়ালীউল্লাহ মিলনায়তনে বগুড়া শহর জামায়াতের সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে এক জরুরী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের বিচার সময়ের দাবী। তিনি যেভাবে মানুষ হত্যা করেছে। তার বিচার এ সরকারের অধীনে হওয়া উচিত। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, দেশের সব সেক্টরে সংস্কার প্রয়োজন। তবে নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রযোজন, সেসব সেক্টরে অবশ্যই সংস্কার করতে হবে। অন্যথায় আরেকটি ফ্যাসিস্ট হাসিনা তৈরি হবে।
ক্যাপশন: শুক্রবার বিকেলে শাহওয়ালীউল্লাহ শিলনায়তনে বগুড়া শহর জামায়াতের সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে এক জরুরী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা আব্দুর রহীম।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews