1. admin@bogurapost.com : admin :
ইউনুস সরকারকে ভালো, সুষ্ঠু শান্তিপুর্ণ গ্রহনযোগ্য নির্বাচন করতে হবে : বগুড়ায় মান্না - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

ইউনুস সরকারকে ভালো, সুষ্ঠু শান্তিপুর্ণ গ্রহনযোগ্য নির্বাচন করতে হবে : বগুড়ায় মান্না

  • আপডেট সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩০০ বার
নিজস্ব প্রতিবেদক
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ড. মুহাম্মদ ইউনুস সরকারকে ভালো, সুষ্ঠু শান্তিপুর্ণ গ্রহনযোগ্য নির্বাচন করতে করতে হবে।সেখানে কেউ যেন বলতে না পারে আমি ভোট দিতে পারিনি।
ড, ইউনুস সরকার আওয়ামী লীগের মতো চোর ডাকাত সরকার নয়। রাহাজানি করে না। লুট করে না। কিন্তু ইউনুস সরকার কী ভাল ভোট করতে পারবে। কে জানে। পুলিশ তো ঠিক নাই। ইউনুস সরকার পুলিশ ঠিক করতে পেরেছে। এখনও পারিনি। পারবে বাকি সময়। না বললে তো আমাদের লাভ নেই। পারতেই হবে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে বগুড়ার জেলা পরিষদ মিলনাতয়নে জেলা নাগরিক ঐক্যের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মীসভায় সভাপতিত্ব করেন সাবেক জেলা সমন্বয়ক রাজিয়া সুলতানা ইভা।
মাহমুদুর রহমান মান্না বলেন, তিনবারে দেশে নির্বাচনের নামে যা হয়েছে, তাতে মানুষের সামনে মুখ দেখানোর উপায় নেই। পৃথিবীর কাছে আমাদের সম্মান নষ্ট হয়েছে। যদি এই সরকার ভালো নির্বাচন করে যেতে পারে। তাহলে দেশের সম্মান বাঁচবে। শেখ হাসিনা ভোটের নামে দেশের মানুষের কাছে তামাশা করেছেন। দেশের নাগরিকদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছেন। দিনের ভোট রাতে করে নিজ দল আওয়ামী লীগ ও তাদেরই পাতানো বিরোধী দল জাতীয় পার্টি ও জাসদের প্রার্থীদেরকে বিজয়ী করেছেন।
কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্য নেতা সাইদুর রহমান সাগর, মামুনুর রশিদ, মকুল হাসান বাবু, আলিফ হোসেন, রাজি আহমেদ জয় বাহাদুর, আহসান হাবিব সহিদ,
সুলতান আহমেদ, মহিদুল ইসলাম, আব্দুল হাই দুদু, ঝর্ণা বেগম, সম্পা বেগম প্রমুখ।
ডাকসুর সাবেক এই নেতা বলেন, আওয়ামী লীগ মনে করেছিল অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকবে। কিন্তু তা কি পেরেছে। বি রকম দৌড়াতে দৌড়াতে হেলিকপ্টারে ওঠেছে। এখন ওখান (ভারত) থেকে শেখ হাসিনা মাঝে মাঝে গরম ঝাড়ে তাতে কিছু কাজ হচ্ছে। হচ্ছে না, হবে না। কারণ লুট করেছেন চুরি করেছেন মানুষ জানে। লটেরাদের মানুষ আর দেখতে চায়না।
মান্না বলেন, পুলিশদের কথা বলি, যদি নাগরিক ঐক্যের কারও অন্যায় দেখে, সাথে সাথে ধরে ফেলবে। কিন্তু বিএনপি করলে ভাবে ধরি, না ধরি। ছয় মাস পরে চাকরি থাকবে তো। তখন কে ক্ষমতায় থাকবে। আমি এটা প্রচারের জন্য বলি না। এখন বিএনপির সামনে তেমন প্রতিদ্ব›দ্বী দেখছি না। দাঁড়াবে অনেকে। আমিও দাঁড়াতে পারি। কিন্তু বলছি না আমি তাদের পক্ষে বা বিপক্ষে দাঁড়াব। কিন্তু প্রশাসন যদি মনে করেন তাঁরাই ক্ষমতায় যাবেন। তাহলে তখন থেকেই তাঁদের স্যালুট দিতে শুরু করবে।
পরে মাহমুদুর রহমান মান্না তার নির্বাচনী এলাকা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews