বগুড়াপোস্ট ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দিলে আগামীকাল বুধবার (২১ মে) থেকে ‘ঢাকা অচল’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
টানা ছয় দিনের আন্দোলনের পর মঙ্গলবার (২০ মে) নগর ভবনের সামনে অবস্থান নিয়ে তারা নতুন কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে, আজ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সব ধরনের নাগরিক সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের পাঁচটি কর্মচারী ইউনিয়ন।
মঙ্গলবার (২০ মে) নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়। একই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বুধবার (২১ মে) সকাল ১০টা থেকে নগর ভবনের সামনে আবারও অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।
বুধবার (২১ মে) সকাল ১০টা থেকেই ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে আসতে শুরু করেন ঢাকা মহানগরের আন্দোলনকারীরা। এ সময় নগর ভবনের সামনেই অবস্থান নেন তারা।
আন্দোলনকারীরা সেখান থেকে ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নানাবিধ স্লোগান দেন। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করা হয়।
সকাল থেকে গুলিস্তান-বঙ্গবাজার সড়ক বন্ধ করে ‘ঢাকাবাসী’র ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। দুপুরে বৃষ্টির মধ্যেও আন্দোলনকারীরা নগর ভবনের সামনে বিক্ষোভ করেন। তারা নানা স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।
এ সময় কর্মসূচির মঞ্চে একাত্মতা প্রকাশ করেন ডিএসসিসির সর্বস্তরের কর্মচারী ইউনিয়নের নেতারা। উপস্থিত ছিলেন- স্ক্যাভেঞ্জার অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন, পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন, বিদ্যুৎ কর্মচারী সমাজকল্যাণ সমিতি এবং ৪র্থ শ্রেণী কর্মচারী সমাজকল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামীকাল সকাল ১০টার মধ্যে দাবি মানা না হলে, আমরা নগরবাসীর প্রতি দুঃখ প্রকাশ করে সব নাগরিক সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবো।’
এর আগে সোমবার (১৯ মে) আন্দোলনকারীরা নগর ভবন ঘেরাও করে বঙ্গমার্কেট ও গোলাপ শাহ মাজার সড়কে অবস্থান নেন। ফলে পুলিশ হেডকোয়ার্টার ও আশপাশের এলাকায় কার্যত অচলাবস্থা সৃষ্টি হয়।
এদিকে, আন্দোলনকারীরা জানিয়েছেন, যতদিন না ইশরাক হোসেন মেয়রের দায়িত্ব গ্রহণ করছেন, ততদিন আন্দোলন চলবে। তাদের ভাষায়, ‘গণতন্ত্র, আইন এবং আদালতের রায় প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে আছি এবং থাকব।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply