নিজস্ব প্রতিবেদক
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ২৮ ফেব্রুয়ারীতে জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা২৫-এ ‘ক’ গ্রুপে কোরআন তেলাওয়াতে তৃতীয় স্থান অধিকার করে মেডেল পুরস্কার গ্রহণ করছে বগুড়ার তানযীমুল উম্মাহ মাদ্রাসার কৃতি ছাত্রী মাফরুহা বিনতে মামুন। মাফরুহা তা’লীমূল কুরআন ফাউন্ডেশনের প্যানেল উস্তায ক্বারী ম্ওঃ মোঃ আব্দুল্লাহ আল মামুনের মেয়ে।
ঢাকা আগারগাঁওয়ে অবস্থিত ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে বিজয়ীদেরকে মেডেল পড়িয়ে দেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা মাওঃ আ ফ ম খালিদ হুসাইন। সে অনুষ্ঠানে সারাদেশের মধ্যে তৃতীয় স্থান অধিকারী মাফরুহা বিনতে মামুনকেও মেডেল পড়িয়ে দেন প্রধান অতিথি।
মাফরুহা বিনতে মামুন শিক্ষা জীবনে আরও সাফল্যের স্বাক্ষর রাখতে সকলের নিকট দোয়া কামনা করেছে।
Leave a Reply