1. admin@bogurapost.com : admin :
জনগণের সঙ্গে সম্পর্ক রাখা নেতাদের মনোনয়ন দেবে বিএনপি: বুলু - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

জনগণের সঙ্গে সম্পর্ক রাখা নেতাদের মনোনয়ন দেবে বিএনপি: বুলু

  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ বার

চাঁদপুর প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, জনগণের সঙ্গে যাদের সম্পর্ক আছে, বিএনপি মনোনয়ন দেবে তাদেরই। মনোনয়ন আপনারা চাইছেন, কিন্তু মনোনয়ন দেবেন আপনারাই। কারণ, আপনারাই মাঠে ছিলেন, জনগণের পাশে ছিলেন।

শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে সদর ও পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি শেখ ফরিদ আহমেদ মানিকের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, মানিক ১৭ বছর ধরে চাঁদপুরে রাজনীতি করেছেন। আজকের এই সম্মেলন তার প্রমাণ, তিনি জনগণের সঙ্গে ছিলেন। শেখ হাসিনা একসময় জাতীয় পার্টির অধীনে নির্বাচনে না যাওয়ার কথা বললেও পরে নির্বাচন করেছেন। আর বেগম খালেদা জিয়াকে বহুবার দেশ ছাড়ার চাপ দেওয়া হলেও তিনি দেশের মাটি ছেড়ে যাননি।

বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বুলু বলেন, এমন কিছু করবেন না যেন জনগণ আপনাদের আচরণ দেখে নেতাকে গালি দেয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্যাহ সেলিম, কেন্দ্রীয় সদস্য মোশারফ হোসেন, মাহবুবুর রহমান স্বপন প্রমুখ।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews