1. admin@bogurapost.com : admin :
জুলাই বিপ্লব অর্থবহ করতে গণহত্যার বিচার হতে হবে : অধ্যক্ষ আবিদুর - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

জুলাই বিপ্লব অর্থবহ করতে গণহত্যার বিচার হতে হবে : অধ্যক্ষ আবিদুর

  • আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩৫৮ বার

নিজস্ব প্রতিবেদক

জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনের ঐতিহাসিক শুভ সূচনা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর বগুড়া শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী বাকশালীদের দীর্ঘ প্রায় ১৬ বছরের অপশাসন-দুঃশাসনের কবল থেকে জাতি মুক্তি পেয়েছে। দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে। জুলাই বিপ্লব আমাদেরকে এ বার্তায় দিয়েছে যে, দেশে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, অপহরণ, গুপ্তহত্যার রাজনীতি চলবে না। সংগ্রামী জনতা দেশে কোন ধরনের দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, চাঁদাবাজী, টেন্ডারবাজী হতে দেবে না। দেশে আর কখনো আওয়ামী ফ্যাসীবাদ ও মাফিয়াতন্ত্র ফিরে আসবে না বা জনগণ নতুন করে ফ্যাসীবাদের এক্সটেনশন মেনে নেবে না। মানুষের তৈরি আইন দিয়ে দেশ পরিচালিত হওয়ার কারণে মানুষের মুক্তি মেলেনি। তাই জুলাই বিপ্লবের চেতনা উজ্জীবিত হয়ে দেশে আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠায় দেশের আলেম সমাজ সহ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বুধবার বিকেলে বগুড়া শহর জামায়াত কার্যালয়ে আগামী ১৯ জুলাই ঢাকায় মহাসমাবেশ সফল ও জুলাই আন্দোলনে নিহতদের স্মরনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন। শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, রফিকুল আলম, সেলিম রেজা, এ্যাডভোকেট আল আমিন, আজগর আলী, আব্দুল হামিদ বেগ, এ্যাডভোকেট শাহীন মিয়া, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, মাওলানা হেগদায়তুল ইসলাম, এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, নিজাম উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে জুলাই আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews