নিজস্ব প্রতিবেদক
বগুড়া ইতিহাস চর্চা পরিষদ এর উদ্যোগে শনিবার (৩০ আগস্ট) বাদ মাগরিব ঢাকার কাটাবনের একটি রেস্তোরাঁয় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জানুয়ারি ২০২৬-এ বগুড়ায় অনুষ্ঠিতব্য জাতীয় সেমিনারকে সফল করার লক্ষ্যেই এ কর্মপরিকল্পনা সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী। কর্মপরিকল্পনার প্রেজেন্টেশন দেন পরিষদের কো-চেয়ারম্যান ডাঃ মতিউর রহমান। সঞ্চালনা করেন বিপিসি’র সাধারণ সম্পাদক মবিন মাসুদ।
আলোচনায় অংশ নেন, বগুড়া পৌরসভার সাবেক মেয়র ও সাবেক পিপি এড. মাহবুবুর রহমান, টিএমএসএস নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গনি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর ড. খালেকুজ্জামান ইলিয়াস, পল্লী উন্নয়ন একাডেমির সাবেক মহাপরিচালক ড. আব্দুল মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাসুদর রহমান, ঢাকাস্থ বগুড়া সমিতির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মুহিদুল ইসলাম রিপন, ডা. মশিউর রহমান এবং বগুড়া ইতিহাস চর্চা পরিষদ এর সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার।
সভায় বক্তারা বলেন, বগুড়ার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়ন সম্ভাবনাকে জাতীয় প্রেক্ষাপটে তুলে ধরতে এই সেমিনার হবে একটি মাইলফলক। বগুড়া শুধু একটি জেলা নয়—এটি বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসের এক অনন্য অধ্যায়। সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
প্রবাসী ও ঢাকায় বসবাসকারী দুই শতাধিক সুধিজনের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনায় ব্যবসায়ী, শিক্ষক, প্রশাসক ও সাংবাদিক নেতৃবৃন্দ একবাক্যে জাতীয় সেমিনার সফল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সভার শেষাংশে আয়োজনটি বগুড়ার মানুষের গৌরব ও পরিচয়ের বহিঃপ্রকাশ হিসেবে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply