1. admin@bogurapost.com : admin :
তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যেই বগুড়ায় তারুণ্যের সমাবেশ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যেই বগুড়ায় তারুণ্যের সমাবেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৩১১ বার

নিজস্ব প্রতিবেদক

তরুণ সমাজের ভাবনা ও অধিকার নিয়ে কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় আগামী ২৩ মে ‘কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার শহরের মমইন মিলনায়তনে এবং ২৪ মে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ বিষয়ক সমাবেশ শহরের সেন্ট্রাল স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এ নিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়নে তরুণসমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল অনুষ্ঠানের আয়োজন করেছে। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি আরো বলেন, বাংলাদেশ এখন ঝুঁকিপূর্ন অবস্থায় আছে, কেউ কেউ তরুনদের বিপথগামী করার চেষ্টা করছে। আমাদের দল তারুন্য নির্ভর দল, তরুনদের সামনে এগিয়ে নেয়ার জন্যই সেমিনার ও সমাবেশ। তারুন্যকে প্রাধান্য দিয়েই আগামীর রাজনীতিকে তারেক রহমান এগিয়ে নিবেন।

এসময় যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবকদল সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, রাজিব হাসান, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ বগুড়া জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews