1. admin@bogurapost.com : admin :
পিএসসির সংস্কারের দাবিতে আমরণ অনশনে ঢাবি শিক্ষার্থীরা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

পিএসসির সংস্কারের দাবিতে আমরণ অনশনে ঢাবি শিক্ষার্থীরা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৮৪ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কার, ৪৪তম বিসিএসের ভাইভা দ্রুততম সময়ের মধ্যে শেষ এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আমরণ অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি শুরু করেন। ঐ শিক্ষার্থীদের দাবি, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হচ্ছে, তারা আমরণ অনশন থেকে সরছেন না।

অনশনরত বিশ্ববিদ্যালয়ের ১৪-১৫ সেশনের শিক্ষার্থী শাহআলম বলেন, আমি ৪৪তম বিসিএসের ভাইভা প্রার্থী, ৪৫তম বিসিএসের লিখিত দিয়েছি এবং ৪৬তম বিসিএসের লিখিত দেব। আমাদের প্রধান দাবিগুলোর মধ্যে অন্যতম হলো পিএসসির সংস্কার। আমরা সবাই জানি, ৪৬তম বিসিএসের প্রশ্ন ফাঁস হয়েছে। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সবাই বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে স্বীকারোক্তি দিয়েছে। আমরা চাই প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সবাইকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।

১৮-১৯ শিক্ষাবর্ষে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল করিম বলেন, আমরা পিএসসির সংস্কার চাই। আর প্রশ্ন ফাঁসের পরেও কেন ৪৬তম বিসিএস এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তার জবাবদিহি চাই। আমরা চাই কোনো সংশয় না রেখে স্বচ্ছতা দেখানো হোক। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হচ্ছে, আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews