নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ২০২৫ এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বগুড়া জেলা শাখার আয়োজনে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল চারটায়, বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা আশাবাদ ব্যক্ত করে বলেন আমি আশাবাদী আগামীদিনে বগুড়া জেলার রাজপথে সেরা দল হিসেবে আত্মপ্রকাশ করবে যুবদল।
জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত ১০১ সদস্যর কমিটির সকল সদস্যদের সঙ্গে নিয়ে আমরা গণতন্ত্র রক্ষায় রাজপথে দুর্বার গতিতে কাজ করে যাবো।
আগামী নির্বাচনে গণতন্ত্র রক্ষায় ও তারেক রহমানের নির্দেশনায় বগুড়া জেলা যুবদল সর্বোচ্চ ভূমিকা পালন করবে বলে বলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।
বগুড়া জেলা যুবদলের সভাপতি, জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পরিচিতি সভায় বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বগুড়া জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলি আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ৩ শেখ তাহা উদ্দিন নাইন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুন্নবি সালাম, কেএম খায়রুল বাশার, জেলা জেলা বিএনপির সম্পাদক মণ্ডলীর সদস্য নুর মোহাম্মদ রিপন, জেলা যুবদলের সাবেক সভাপতি খাদেমুল ইসলাম খাদেম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান রাজা।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা যুবদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সোহাগ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমিন, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সদর যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম সহ নবগঠিত ১০১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply