1. admin@bogurapost.com : admin :
বগুড়ার ঐতিহ্যবাহি জিলা স্কুল গেটে পাবলিক টয়লেট, দুর্গন্ধে দুর্ভোগ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার ঐতিহ্যবাহি জিলা স্কুল গেটে পাবলিক টয়লেট, দুর্গন্ধে দুর্ভোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৫ বার
নিজস্ব প্রতিবেদক
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বগুড়া জিলা স্কুল গেট সংলগ্ন পাবলিক টয়লেট। দুর্গন্ধময় পরিবেশে ভোগান্তি জনসাধারণের। এ স্কুলের ছাত্র, শিক্ষকগণ ও অভিভাবকগণ স্কুলটির প্রধান ফটক থেকে পাবলিক টয়লেট অপসারনের দাবী করেছেন। পাবলিক টয়লেট বগুড়া জিলা স্কুলের প্রধান ফটকের পাশেই অবস্থিত হওয়ায়। সেই টয়লেটটি থেকে নোংরা পানি, মল সহ দুর্গন্ধময় পরিবেশ তৈরী হয়েছে বেশ-কিছুদিন থেকে। তাছাড়াও বিদ্যালয়ের ফটকের সামনে রাতে খাবারের অস্থায়ী দোকান বসে এবং প্রতিদিন বিদ্যালয়ের গেটে ময়লা, আবর্জনার স্তুপ হয়ে থাকে। ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসেই অভিভাবকসহ একটি বিরূপ পরিস্থিতির স্বীকার হয়।
বেশ কয়েক বছর আগে পৌরসভা এই পাবলিক টয়লেটটি স্থাপন করে বেসরকারি ভাবে এক ব্যাক্তিকে লিজ দেয়। ফলে হাজার হাজার লোকজন এই পাবলিক টয়লেট ব্যবহার করার কারনে আশে পাশের পরিবেশ নষ্ট করছে। ছাত্র-শিক্ষক-অভিভাবক ও পথচারীদের নাঁকে হাত দিয়ে চলাচল করতে হয়।
ফলে সকল বিদ্যালয়ের কর্তৃপক্ষ বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক মহোদয়ের নিকট গত বছরের ১০ই অক্টোবর ২০২৪ তারিখে (৪) চারটি দাবী উল্লেখ্য করে আবেদন করলেও তখন কোনো পদক্ষেপ নেয়নি।
ফলে আজ সকালে প্রতিবেদক সরেজমিনে বিদ্যালয় প্রধান ফটকে গেলে ফটকের সামনের অংশ খুব দুর্গন্ধময় পানিতে ভরা দেখা যায়। ফলে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের অনেক কষ্ট করে বিদ্যালয়ে প্রবেশ করতে হয়। যার ফলে ছাত্ররা পুনরায় আবেদনটি জেলা প্রশাসক বরাবর জমা দেয় যাতে উক্ত পাবলিক টয়লেট অবসারণ সহ অস্থায়ী দোকান না বসাতে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেন।
ছাত্রদের পক্ষথেকে ফাইয়াজ রহমান রূপান্তর জানায়, উক্ত বিদ্যালয়ের মুল ফটকে পাবলিক টয়লেট আর রাতের বেলা অস্থায়ী দোকান সরে নিয়ে পড়াশুনার সুন্দর পরিবেশের দাবী জানায়।
সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) মোঃ আব্দুল মালেক রতন জানান, বিদ্যালয় প্রধান ফটকের পাশেই পাবলিক টয়লেটটি যথাযথ পাঠদান কার্যক্রমকে ব্যাপকভাবে বিঘ্নিত করছে।অতিদ্রুত টয়লেটকে অপসারন করা প্রয়োজন।
বগুড়া পৌর প্রশাসক (উপসচিব) মাসুম আলী বেগ জানান, ব্যাপারটা অবগত হওয়ার পর আমি তাৎক্ষনিক টয়লেটকে স্থানান্তরিত করার জন্য প্রকৌশলীদের জানিয়েছি। অন্য স্হানে টয়লেটকে সরিয়ে নেয়া হবে।
 বগুড়া জেলা প্রশাসক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি  হোসনা আফরোজা জানান, এটা আগে আমার নজরে এসেছে। ছাত্ররা আবেদন করলে আমি তৎক্ষনাৎ পৌর প্রশাসক জানাই। পৌর প্রশাসক দ্রুত এটাকে স্থানান্তরিত করবেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews