নিজস্ব প্রতিবেদক
বগুড়ার এসওএস হারম্যান মেইনার কলেজের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান রোববার সকালে অনুষ্ঠিত হয়েছে।
এসওএস হারম্যান মেইনার কলেজের সভাপতি ও ইনচার্জ এসওএস চিলড্রেনস ভিলেজের সহকারী পরিচালক আসাদুজ্জামানের সভাপতিত্বে ও এসওএস হারম্যান কলেজের অধ্যক্ষ শীতল কুমারের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সরকারী আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীর।
তিনি বলেন, বগুড়ার সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য অন্যতম এসওএস হারম্যান মেইনার কলেজ। এজন্য শিক্ষার্থীরা কলেজের নিয়ম শৃংখোলা মেনে মেধাবী হিসাবে গড়ে উঠে এবং কলেজের শিক্ষক শিক্ষিকাগণ তাদের মেধা দিয়ে কলেজের শিক্ষার্থীদেরকে ভালভাবে শিক্ষা দিয়ে থাকেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply