1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় একসঙ্গে দুই কলেজে চাকরি করছেন শিক্ষক ছাইফুল - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় একসঙ্গে দুই কলেজে চাকরি করছেন শিক্ষক ছাইফুল

  • আপডেট সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২২৯ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় শিক্ষক ছাইফুল ইসলাম একাই দুই কলেজে চাকরি করছেন। দুই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেতনসহ অন্যান্য সুবিধা গ্রহন করেন। একসাথে দুই কলেজে চাকরি করা শিক্ষক ছাইফুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হযরত আলীর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি এই তদন্ত শুরু করেছে।

ছাইফুল ইসলাম  দুপচাঁচিয়া কারিগরি কলেজে অধ্যক্ষ ও কাহালু মহিলা ডিগ্রি কলেজে প্রভাষক পদে একসাথে চাকরি করছেন এমন নিউজ প্রকাশের পর  নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। তদন্তের জন্য নির্দেশ দেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।

তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিতে রয়েছেন জেলা শিক্ষা  কর্মকতা হযরত আলী, জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

তদন্ত চলমান রয়েছে বলে জানিয়ে তদন্তকারী কর্মকর্তা হযরত আলী বলেন,ছাইফুল ইসলামের বিরুদ্ধে দুই কলেজে চাকরিসহ নানা ধরনের অভিযোগের তদন্ত শুরু করা হয়েছে।

অভিযোগকারী পক্ষকে আগামী বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে আমাদের কাছে কিছু কাগজপত্র জামা দিতে বলা হয়েছে।

ছাইফুল ইসলাম দুই কলেজে চাকরির অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, দুপচাঁচিয়া কারিগরি কলেজ থেকে আর্থিক কোন সুযোগ সুবিধা গ্রহন করি না। চাকরিটি এমপিও হলে আমি রিজাইন দিয়ে যেকোনো একটি কলেজে থাকার সিদ্ধান্ত নেব।

Show quoted text

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews